বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার জব্দ, ১ লক্ষ টাকা জরিমানা আদায়

এস এম ইকবাল প্রকাশিত: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ৮:৪৩ পিএম
ফরিদগঞ্জে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার জব্দ, ১ লক্ষ টাকা জরিমানা আদায়
চাঁদপুরের ফরিদগঞ্জে ডাকাতিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানাসহ একটি ড্রেজার মেশিন জব্দ করেছে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন।
বুধবার (২৪ এপ্রিল) ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাছান এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের ডাকাতিয়া নদীতে পরিবেশের ক্ষতি সাধন করে অবৈধভাবে বালু উত্তোলন করায় ফিরোজ নামের এক ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ১৫(১) মোতাবেক এক লাখ টাকা নগদ অর্থদন্ড প্রদান করা হয়৷ একই সাথে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১টি ড্রেজার মেশিন জব্দ করে থানা হেফাজতে রাখা হয়।
সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাছান বলেন, নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে ড্রেজার মেশিন জব্দ করে থানা হেফাজতে রাখি এবং ড্রেজার পরিচালনায় দায়ে ফিরোজ নামে একজনকে নগদ ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরো বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ পন্থায় বালু উত্তোলনকারীদের অতিসত্বর এ ধরনের কার্যক্রম বন্ধ করতে প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। যদি এর ব্যত্যয় ঘটে পরবর্তীতে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে  বলে জানান।
অভিযানে পৌর ভূমি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফরিদুল ইসলাম পাটওয়ারী, গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন উপ-সহকারী কর্মকর্তা নিশিদ দত্ত ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর একটি দল সহযোগিতা করে৷

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।