বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ১২ ঘন্টার ব্যবধানে দুই শি’শু ধ’র্ষ’ণ, গ্রেপ্তার ১

এস এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১০:৫৬ পিএম
ফরিদগঞ্জে ১২ ঘন্টার ব্যবধানে দুই শি’শু ধ’র্ষ’ণ, গ্রেপ্তার ১

ফরিদগঞ্জে ১২ ঘণ্টার ব্যবধানে ৬ বছরের দুই শিশু ধর্ষণের শিকার হয়েছে। পৃথক স্থানে দুই ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী শিশুদের মা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা করেছেন।

উপজেলার রূপসা উত্তর ইউনিয়নে বুধবার (২৪ এপ্রিল) সকালে ও গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এসব ঘটনায় এরই মধ্যে আব্দুল হাই (৬০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যায়, উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের বদরপুর গ্রামের নানার বাড়িতে বুধবার সকালে সহপাঠীদের সঙ্গে খেলা করছিল ৬ বছর বয়সী শিশু।

এ সময় সুযোগ পেয়ে শিশুটির আত্মীয় সম্পর্কের এক নানা আব্দুল হাই (৬০) সুযোগ পেয়ে তাকে ধর্ষণ করে। অতিরিক্ত রক্তক্ষরণ হলে মা বিষয়টি বুঝতে পেরে প্রথমে শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। শিশুটির অবস্থার অবনতি হলে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত আব্দুল হাইকে আটক করে জরুরি সেবা (নম্বরে-৯৯৯-এ) কল দেয়।

Model Hospital

পরে ঘটনাস্থল থেকে ফরিদগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থল থেকে আব্দুল হাইকে আটক করে থানায় নিয়ে আসে। পরে শিশুটির মা ফরিদগঞ্জ থানায় মামলা করলে আব্দুল হাইকে গ্রেপ্তার দেখানো হয়।

এদিকে, একই উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় চকলেট কিনে দেওয়ার লোভ দেখিয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে হাঁসা গ্রামের আবুল কালাম (৫৫) বিরুদ্ধে। মা মশার কয়েল কিনতে শিশুটিকে বাড়ির পাশের একটি দোকানে পাঠায়।

এ সময় আবুল কালাম সুযোগ বুঝে চকলেট কিনে দেওয়ার লোভ দেখিয়ে শিশুটিকে বাড়ির পাশের একটি নির্মাণাধীন ভবনে ডেকে নিয়ে ধর্ষণ করে।

পরে শিশুটি বাড়িতে আসার পর তার চলাফেরা মায়ের সন্দেহ হয়। জিজ্ঞেস করলে শিশুটি ঘটনার বর্ণনা করে। পরে শিশুটির মা রাতেই ফরিদগঞ্জ থানায় মামলা করেন। ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত হয়ে রাতেই শিশুটিকে উদ্ধার করে পুলিশ। এরপর থেকে অভিযুক্ত আবুল কালাম পলাতক রয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম বলেন, পৃথক পৃথক স্থানে দুই শিশু ধর্ষণের ঘটনাই দুটি নিয়মিত মামলা গ্রহণ করা হয়েছে। একটি ঘটনায় অভিযুক্ত আব্দুল হাই (৬০ কে গ্রেপ্তার করা হয়েছে। অপর ঘটনার অভিযুক্তকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

ভুক্তভোগী শিশুদের ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।