শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আমৃত্যু জনসেবা করতে চান জননেতা আবুল হোসেন

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ প্রকাশিত: শনিবার, ৪ মে, ২০২৪, ৮:৩৪ পিএম
আমৃত্যু জনসেবা করতে চান জননেতা আবুল হোসেন
জনতার জরিপে এগিয়ে থাকা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে  চেয়ারম্যানপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হোসেন খাঁন বলেছেন, নির্মল জনসমর্থনে প্রার্থী হয়েছি।
জনগণের ভোটে নির্বাচিত হয়ে মানবসেবায় থাকতে চাই আমৃত্যু। শনিবার দুপুরে (৪ মে) উপজেলার বাদাঘাট বাজারে নির্বাচনী প্রচারণার সময় এসব কথা বলেন ৭১’এর রণাঙ্গনের এই বীর সেনানী।  এর আগে ওলীকূল শিরমনি হযরত শাহজালাল ইয়ামেনী (রঃ) এর অন্যতম সফরসঙ্গী হযরত শাহ আরেপিন (রঃ) এর মাজার জিয়ারতের মধ্যদিয়ে প্রচারণা শুরু করেন তিনি।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কাপ-পিরিচ প্রতীক নিয়ে চেয়ারম্যান  পদে লড়ছেন এই জননেতা।
শনিবার দিনভর নির্বাচনী প্রচারণায় যোগ দিতে দলমত নির্বিশেষে প্রবীণ এ রাজনীতিকের পাশে দাঁড়ান উচ্ছ্বসিত হাজার হাজার জনতা।
সকাল থেকে মোটরসাইকেল শোডাউন করে পর্যটনস্পট বারেকটিলা এলাকায় জড়ো হতে থাকেন সর্বস্তরের জনগণ। একপর্যায়ে জনসমুদ্রে পরিণত হয় আশপাশের এলাকা। এরপর প্রিয়নেতা আবুল হোসেন খাঁনকে সঙ্গে নিয়ে লাউড়েরগড় বাজার, বাদাঘাট বাজার, একতা বাজার, জয় বাংলা বাজারসহ উপজেলার উল্লেখযোগ্য স্হানসমূহে মোটরসাইকেল শোডাউন করেন তারা।
এ সময় কাপ-পিরিচ সমর্থনে মিছিলে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
এ প্রসঙ্গে জানতে উপজেলার বালিজুরী ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান আলহাজ্ব মো. আজাদ হোসেন বলেন, আবুল হোসেন খাঁন হলেন সজ্জন ব্যক্তি।
অবহেলিত এ উপজেলার উন্নয়নে তাঁর বিকল্প নেই। এজন্যই দলমতের উর্ধ্বে থেকে সর্বস্তরের জনগণ তাঁকে মনেপ্রাণে ভালোবাসেন। তাঁর প্রত্যাশা, বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন বহুগুণের অধিকারী আবুল হোসেন খাঁন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital