মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

উপজেলা পরিষদ নির্বাচন

কচুয়ায় ১৬ প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে ১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: রবিবার, ৫ মে, ২০২৪, ৮:৩৬ পিএম
কচুয়ায় ১৬ প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে ১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

আগামী ২৯ মে তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে কচুয়ায় উপজেলা পরিষদ নির্বাচন।

রবিবার ছিল মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন।

মনোনয়নপত্র জমা দেওয়া চেয়ারম্যান পদে ৬ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও ভাইস চেয়ারম্যান পদে ৪জন মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহবার হোসেন চৌধুরী সোহাগ মনোনয়নপত্র বাতিল হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন- রিটানিং কর্ম্কর্তা ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেন। অপরদিকে ১৫ প্রার্থী মনোনয়নপত্র বৈধতা পেয়েছেন।

Model Hospital

রিটানিং কর্মকর্তা জানান, ব্যাংকের ঋণ খেলাপির তালিকায় নাম থাকায় চেয়ারম্যান পদের প্রার্থী সোহবার হোসেন চৌধুরী সোহাগের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

মনোনয়নপত্র বাতিলের প্রার্থী আগামী ৬ মে থেকে ৮ই মে জেলা প্রশাসক বরাবর প্রার্থীতা ফিরে পেতে আপিলের সুযোগ রয়েছে।

চেয়ারম্যান প্রার্থী সোহাগ চৌধুরী জানান, আমার ব্যবসা প্রতিষ্ঠান চৌধুরী এন্টার প্রাইজ নামে পদ্মা ব্যাংক লিমিটেডে একটি ব্যবসায়ীক ঋণ রয়েছে। আমি ইতিমধ্যে ব্যাংকের কিস্তি পরিশোধ করেছি এবং ব্যাংক থেকে এনওসি গ্রহন করেছি। কিন্তু দূরভাগ্য বশত বাংলাদেশ ব্যাংকে ঋণ খেলাপির তালিকায় আমার ব্যবসা প্রতিষ্ঠানের নাম থাকায় মনোনয়নপত্র সামায়িক ভাবে বাতিল হয়েছে। আমি যেহেতু ব্যাংকের কিস্তি পরিশোধ করেছি সেহেতু আপিলে আমার মনোনয়নপত্রটি বৈধ হবে।

উপজেলা নির্বাচন অফিসের সূত্রে জানা যায়, তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে কচুয়া ও ফরিদগঞ্জে এই দুটি উপজেলায় ইভিএমএ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ ১৩ মে। ভোটগ্রহন হবে ২৯ মে।

মতলবে ছাদে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃ’ত্যু

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৫:৪৪ পিএম
মতলবে ছাদে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃ’ত্যু
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বাড়ির ছাদে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে হেলেনা বেগম (৪০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
নিহত হেলেনা বেগম উপজেলার উপাধি উত্তর ইউনিয়নের উত্তর ডিঙ্গাভাঙ্গা গ্রামের মো. শাহজাহান খাঁনের স্ত্রী। তিনি চার সন্তানের জননী ছিলেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মতলব পৌরসভার ৩নং ওয়ার্ডের মধ্য কলাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাড়ির ছাদে শুকাতে দেওয়া কাপড় আনতে যান হেলেনা বেগম। এ সময় একটি কাপড় বৈদ্যুতিক তারে আটকে ছিল। কাপড়টি একটি লোহার বস্তু দিয়ে সরানোর চেষ্টা করলে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হয়। পরে ভবনের বাসিন্দারা তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মেহেদী হাসান বলেন, বিদ্যুৎপৃষ্ট হওয়া হেলেনা বেগমকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যায়।