বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সদর হাজীগঞ্জ ও শাহরাস্তির নির্বাচনে প্রার্থীদের নিয়ে আচরণবিধি অবহিতকরণ সভা

সুষ্ঠু ভোট প্রদানে কেউ বাধা প্রদান করলে ছাড় নয় : জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ৬ মে, ২০২৪, ৯:১৮ পিএম
সুষ্ঠু ভোট প্রদানে কেউ বাধা প্রদান করলে ছাড় নয় : জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ উপলক্ষে চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে নির্বাচনী আচরণবিধি অবহিতকরণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৬ মে) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অবহিতকরণ সংক্রান্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান।

রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ এর পরিচালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন, চাঁদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, এন এস আই উপ পরিচালক দেওয়ার মোহাম্মদ মনোয়ার।

Model Hospital

এছাড়া প্রার্থী ও প্রার্থীর প্রতিনিধি ছাড়াও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান বলেন, উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। নির্বাচনে যে ব্যক্তি আচরণবিধি লঙ্ঘন করবে এবং সুষ্ঠু নির্বাচনে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন ভোটারকে কেউ কেন্দ্রে আসতে বাধা দিলে তাকে কঠোর হস্তে দমন করবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ভোটের দিন পুরো উপজেলায় নিরাপত্তার চাদরের মোড়ানো থাকবে। আপনারা সবাই ভোটকেন্দ্রে যাবেন পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। সুষ্ঠু ভোট প্রদানে কেউ বাধা প্রদান করলে সাথে সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাবেন। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। সুষ্ঠু ভোট প্রদানের ক্ষেত্রে যা যা করা দরকার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সব ব্যবস্থা গ্রহণ করবে।

সভায় নির্বাচনী আচরণবিধি সব প্রার্থীদের মেনে চলে নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ ও অবাধ করতে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে বলা হয়।

এসময় সব প্রার্থী আইনকে সম্মান প্রদর্শন করে নির্বাচনী আচরণবিধি মেনে চলার প্রতিশ্রুতি দেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।