বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চবিতে বসুন্ধরা শুভসংঘের সভাপতি হলেন চাঁদপুরের রুপক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৬ মে, ২০২৪, ৯:২৭ পিএম
চবিতে বসুন্ধরা শুভসংঘের সভাপতি হলেন চাঁদপুরের রুপক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বসুন্ধরা শুভসংঘের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন চাঁদপুরের কচুয়া উপজেলার চাপাতলী গ্রামের রেফায়েত উল্যাহ রুপক।
গত শনিবার (৪ মে) উক্ত কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দিয়েছেন বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান।
কমিটিতে রবিউল ইসলামকে সাধারণ সম্পাদক ও মাহমুদুল হাসান সরোয়ারকে সাংগঠনিক সম্পাদক করে ২৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এছাড়াও উক্ত কমিটিতে পাঁচজন উপদেষ্টা পরিষদ রাখা হয়েছে।
তিনি কচুয়ার ঐতিহ্যবাহী মাসনিগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিন উল্যাহ এর কনিষ্ঠ সন্তান। দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রাজধানীর বিএএফ শাহীন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষে ২০২০-২১ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে ভর্তি হওয়া রুপক ছোটবেলা থেকেই নানা সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত। স্কুল জীবনেই যুক্ত হন স্কাউটিং এর সাথে।
পরবর্তীতে নিজেই প্রতিষ্ঠা করেন পরিবেশবাদী সংগঠন ‘পরিচ্ছন্ন ক্যাম্পাস চাই – (পকচা)।শিক্ষামন্ত্রণালয় কর্তৃক আয়োজিত স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন -২০১৬ তে নিজ স্কুলে সর্বাধিক ভোট পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন প্রতিষ্ঠার লক্ষ্যে তৈরী করা “সততা সংঘের” নিজ স্কুল কমিটির সভাপতি ছিলেন তিনি।
বিশ্ববিদ্যালয়ে এসেও নানা সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সহ-শিক্ষা কার্যক্রমের সাথে জড়িত হন রেফায়েত উল্যাহ রুপক। নিয়মিত জাতীয় পত্রিকায় কলাম ও মতামত লেখার পাশাপাশি করছেন ক্যাম্পাস সাংবাদিকতাও। দৈনিক সকালের সময় ও দৈনিক খবর সংযোগের চবি প্রতিনিধি হিসেবে কাজ করছেন। যুক্ত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) সাথেও।
উল্লেখ্য, বসুন্ধরা শুভসংঘ দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের একটি সামাজিক সংগঠন। “শুভ কাজে সবার আগে” এই স্লোগানকে সামনে রেখে সংগঠনটি বিভিন্ন ধরনের সামাজিক ও সেবামূলক কাজ করে আসছে। পদাধিকারবলে রেফায়েত উল্যাহ রুপক সংগঠনটির কেন্দ্রীয় পরিচালনা কমিটিরও সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।