অটো চলক রাশেদ-কে ধ’রি’য়ে দিন
হাজীগঞ্জ বাজারের হলুদ পট্রির মুদি ব্যবসায়ী জয়রাম ভান্ডার মালিক রাজীব বণিক ব্যবসায়ীক নগদ ৬০ হাজার টাকা নিয়ে উপজেলার ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুদিয়া গ্রামের পাটওয়ারী বাড়ি (রাঢ়ী) বাড়ির মৃত বাচ্চু মিয়ার ছেলে রাশেদ পালিয়ে যায়।

পলাতক অটো চালক রাশেদ গত রবিবার ৫ মে রাজীব বণিক এর দোকানের বিভিন্ন মালামাল নিয়ে সেন্দ্রা বাজার, মনতলা বাজার ও চালিয়াপাড়া বাজারে উদ্দেশ্যে যায়। অটো চালক রাশেদ ওইসব বাজারের দোকানীদের মালামাল পৌছে তাদের থেকে নগদ টাকা উত্তোলন করে ব্যবসায়ী রাজীব বণিকের টাকা না দিয়ে সে উধাও হয়ে যায়।

পরে ব্যবসায়ী রাজীব বণিক তার বাড়িতে গিয়েও তার সন্ধান পায়নি। বর্তমানে অটো ড্রাইভার রাশেদ পলাতক রয়েছে। তার সন্ধান পেতে জনসাধারণের সহযোগিতায় কামনা করেছেন রাজীব বণিক।

তার সন্ধান পেলে 01725-296028, 01975812390 যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেলো।








