বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সুনামগঞ্জে ‘বঙ্গবন্ধু কর্ণার’ উদ্বোধন করলেন ডিআইজি

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ প্রকাশিত: মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ১১:৫১ পিএম
সুনামগঞ্জে ‘বঙ্গবন্ধু কর্ণার’ উদ্বোধন করলেন ডিআইজি
সুনামগঞ্জ জেলা পুলিশ অফিসে স্থাপিত ‘বঙ্গবন্ধু কর্ণার’ এর শুভ উদ্বোধন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান।
এছাড়া পুলিশ সুপারের কার্যালয় ও ট্রাফিক অফিসের কার্যক্রম বার্ষিক পরিদর্শন করেন তিনি। মঙ্গলবার (৭ মে) বেলা ৩টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহ্সান শাহ্।
এ সময় জেলা পুলিশের একটি সুসজ্জিত দল ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করেন।
পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহ্সান শাহ্ এর সার্বিক পরিকল্পনা ও বাস্তবায়নে পুলিশ সুপারের কার্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্ণার’ স্থাপন কার্যক্রম পরিদর্শন করেন ডিআইজি। মুক্তিযুদ্ধের ইতিহাস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবন ও আদর্শ সম্পর্কে জানানোর জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। বেলা চারটায় নব স্থাপিত ‘বঙ্গবন্ধু কর্ণার’ এর শুভ উদ্বোধন করেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান। পরে তিনি পুলিশ সুপারের কার্যালয় ও ট্রাফিক অফিসের কার্যক্রম বার্ষিক পরিদর্শন করেন। পুলিশ সুপার কার্যালয় ও সদর ট্রাফিক অফিসে ব্যবহৃত বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন বলে জানা গেছে। এসময় জেলা পুলিশের পক্ষ থেকে ডিআইজিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাজন কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) জাহিদুল ইসলাম খানসহ জেলা পুলিশের সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ এসময় উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital