বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সৎ আর্দশ মানুষ নির্বাচিত হলে জনগণ ভালো সেবা পাবে : অ্যাড. হুমায়ুন কবির সুমন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ১১:০৬ পিএম
সৎ আর্দশ মানুষ নির্বাচিত হলে জনগণ ভালো সেবা পাবে : অ্যাড. হুমায়ুন কবির সুমন

চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শিক্ষানুরাগী ও আইনজীবী অ্যাড. হুমায়ুন কবির সুমন বলেছেন, উপজেলা পরিষদ হচ্ছে জনগনের উন্নয়নের কেন্দ্রবিন্দু। ফলে বর্তমান সরকারে উন্নয়নের সব কার্যক্রম উপজেলা ভিত্তিক হলে জনগণ উপকৃত হবে। সৎ আর্দশ মানুষ নির্বাচিত হলে জনগণ ভালো সেবা পাবে। তাই জনগণের কল্যাণে কাজ করতে আপনাদের সহযোগিতা চাই।

বৃহস্পতিবার (৯ মে) সকাল তিনি মৈশাদী ইউনিয়নের ২ নং ওয়ার্ড শাহাবুদ্দিন বেপারী বাড়িতে উঠান বৈঠকে এসব কথা বলেন।

চাঁদপুর সদর উপজেলাকে স্মাট উপজেলায় পরিনত করার লক্ষ্যে প্রত্যয় ব্যক্ত করে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী অ্যাড. হুমায়ুন কবির সুমন বলেন, আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হলে চাঁদপুর সদর উপজেলা পরিষদ হবে সেবা কেন্দ্র। আমি সকলের সহযোগিতা নিয়ে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে উন্নয়নমুলক কাজ করে আধুনিক চাঁদপুর সদর উপজেলা পরিষদ গঠন করবো।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বর্তমানে ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। এই আসনের সাংসদ সমাজকল্যান মন্ত্রী ডাঃ দীপু মনি আমাদের জন্য ব্যাপক উন্নয়ন করছে। আমি আপনাদের লোক, আপনাদের সাথে নিয়েই কাজ করতে চাই। তাই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা আমাকে চেয়ারম্যান পদে সমর্থন, দোয়া ও ভোট দিবেন বলে বিশ্বাস করি। আমার উপর অর্পিত আপনাদের পবিত্র আমানত কখনোই খেয়ানত করবো না ইনশাআল্লাহ।

Model Hospital

আগামী ২১ মে মঙ্গলবার ঘোড়া মার্কায় তাকে ভোট দেয়ার অনুরোধ জানান এবং সকলের কাছে দোয়া চান।

অ্যাড. হুমায়ুন কবির সুমন উঠান বৈঠক শেষে মৈশাদী, হামানকদ্দি, শাহাতলী বাজার ও আশিকাটি ইউনিয়নে হোসেনপুর, পাইকাস্তা, হাঁপানিয়া, চাঁদখার বাজার, ঘোষের হাট, বডুর বাজারে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, নেতাকর্মীদে ও মুরব্বীদের সাথে নিয়ে এলাকার ব্যাবসায়ী ও পথচারিদের সাথে ব্যাপক গণসংযোগ এবং কুশল বিনিময় করে দোয়া এবং ঘোড়া মার্কায় ভোট চান।

এসময় আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য মুরব্বী এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অ্যাড হুমায়ুন কবির সুমন, প্রতিটি পাড়া-মহল্লায় উঠান বৈঠক, আলোচনা সভা, পরিচয় সভা, নির্বাচনী প্রচারণায় দিন- রাত ব্যস্ত সময় পার করছেন। এতে প্রতিটি এলাকায় প্রার্থীদের সঙ্গে ভোটার, নেতাকর্মী, সাধারণ মানুষও প্রচারণায় অংশ নিচ্ছে।

এ সময় তিনি বর্তমান সরকারে উন্নয়ন কর্মকাণ্ড, উপজেলা পরিষদের আগামী উন্নয়ন ভাবনা ও পরিকল্পনার চিত্র তুলে ধরছেন। এ ধরনের গণসংযোগের ফলে প্রতিটি এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। হুমায়ুন কবির সুমন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও স্মার্ট চাঁদপুর সদর উপজেলা গড়ার লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের নিয়ে মানুষের কাছে উন্নয়নের বার্তা পৌঁছে দিচ্ছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital