বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ

বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের অর্জন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১২ মে, ২০২৪, ১১:০৬ পিএম
বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের অর্জন

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা ১১ মে (শনিবার) কাজেম আলী স্কুল ও কলেজ, চট্টগ্রামে অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিযোগিতায় গ বিভাগে রবীন্দ্র সংগীত প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের গৌরব অর্জন করে একাদশ শ্রেণির শিক্ষার্থী শ্রাবন্তী মজুমদার।

এছাড়া ঘ বিভাগে জারীগান (দলভিত্তিক) প্রতিযোগিতায় ২য় স্থান লাভ করে হৃদিকা বিশ্বাস রিয়া ও তার দল; গ বিভাগে ইংরেজি বক্তব্যে ৩য় স্থান লাভ করে একাদশ শ্রেণির শিক্ষার্থী মোঃ সাবাব সরকার, ঘ বিভাগে ইংরেজি বক্তব্যে ৩য় স্থান লাভ করে সম্মান শ্রেণির শিক্ষার্থী প্রান্ত সাহা এবং ঘ বিভাগে রবীন্দ্র সংগীত প্রতিযোগিতায় ৩য় স্থান লাভ করে সম্মান শ্রেণির শিক্ষার্থী দীপা সাহা।

রবিবার (১২ মে) দুপুর ১২:০০টায় বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাসের সাথে দেখা করতে আসে।

Model Hospital

এ সময়ে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. হুমায়ুন কবির মজুমদার এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সাইদুজ্জামান।

অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাস শিক্ষার্থীদের সাফল্যে তাদের উৎসাহ দেন এবং বলেন লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীর মেধা ও সুপ্ত প্রতিভার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

চাঁদপুর কলেজের শিক্ষার্থীরা এবারও জাতীয় পর্যায়ে কলেজের জন্য সফলতা বয়ে আনবে বলে তিনি বিশ্বাস করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital