বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান নোমান বহিষ্কার

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ১০:২৫ পিএম
মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান নোমান বহিষ্কার
দলীয় নির্দেশ ভঙ্গ করে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণায় অংশগ্রহণ করায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক৷ মো. হাসানুজ্জামান নোমানকে বহিষ্কার করা হয়েছে।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না’র নির্দেশক্রমে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক) অ্যাডভোকেট আজিজুর রহমান আকন্দের স্বাক্ষরিত কাগজে এ বহিষ্কারাদেশ প্রদান করেন।
জানা যায়, বাংলাদেশের আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপির গুণকীর্তন করে মায়া সমর্থিত আওয়ামী প্রার্থীর পক্ষে প্রকাশ্যে ভোট প্রার্থনা করে সংগঠনের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. হাসানুজ্জামান নোমান কে সংগঠন থেকে বহিঃস্কার করা হয়েছে।
মো. হাসানুজ্জামান নোমান বাড়ি মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের দশানী এলাকয়।এ বিষয়ে তার সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহাম্মেদ সোহেল জানান, আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার গুণকীর্তন করে মায়া সমর্থিত আওয়ামী প্রার্থীর পক্ষে প্রকাশ্যে ভোট প্রার্থনা করে সংগঠনের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করার তাকে চাঁদপুর জেলা যুবদল কারণ দর্শানোর জন্য শোকেস করেন, তিনি সঠিক জবাব না দেওয়ার কারণে কেন্দ্রীয় যুবদল তাকে বহিষ্কার করেন।
এছাড়াও এই চিঠিতে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি মো. মাজহারুল ইসলাম জুয়েল, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা যুবদলের আহবায়ক লিটন আহম্মেদকে বহিষ্কার করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital