বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ৮ টি উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন

সুশিক্ষিত জাতি গঠনে প্রাথমিক শিক্ষকদের গুরুত্ব অপরিসীম : রফিকুল ইসলাম এমপি

মোঃ মাসুদ রানা প্রকাশিত: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ১০:৩৭ পিএম
সুশিক্ষিত জাতি গঠনে প্রাথমিক শিক্ষকদের গুরুত্ব অপরিসীম : রফিকুল ইসলাম এমপি

শাহরাস্তি উপজেলাতে ৪টি সড়ক, ৩ টি ব্রীজ ও১টি সপ্রাবিসহ ৮টি উন্নয়ন  প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার দিনব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন স্থানে এ প্রকল্প গুলোর শুভ উদ্বোধন করা হয়।

চলতি বছরের নবম সফরের ২ দিনে তিনি প্রধান অতিথি  হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযুদ্ধের ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার মেজর অব: রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।

ওইদিন রাগৈ সপ্রাবির আয়োজনে  নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফুর রহমানের সভা প্রদানে এতে প্রধান অতিথির  বক্তব্যে তিনি বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড।  শিক্ষা গ্রহণের প্রথম ধাপ হচ্ছে প্রাথমিক শিক্ষা। সেটি যারা শিক্ষক শিক্ষার্থীদেরকে প্রাথমিক শিক্ষা পাঠদান করে তৈরি করেন। ওই শিক্ষকের সুশিক্ষিত জাতি গঠনে প্রাথমিক শিক্ষকদের গুরুত্ব অপরিসীম। আপনারা শিক্ষক কোমলমতি শিক্ষার্থীদের নিজের  সন্তান মনে করে পাঠদান করবেন। তারা আপনার পড়া বুঝতে পারছে কিনা সেদিকে খেয়াল রাখবেন। অভিভাবক এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যদেরেও দায়িত্ব রয়েছে বিভিন্ন বিষয়আধি পরস্পরের মাঝে কাউন্সিলিং করা।

Model Hospital

একপর্যায়ে তিনি আরো বলেন, আমরা মেধাবৃত্তিতে যদি বিভিন্ন পর্যায়ে নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করতে পারি। তাহলে সমাজের অভিভাবকহীন হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীরা দেশের কল্যাণে উচ্চ পর্যায়ে মেধা শর্ত বিলিয়ে দেওয়ার সুযোগ পাবে। ওদের উচ্চশিক্ষা এবং চাকরি পেতে আমার সহযোগিতা অব্যাহত থাকবে।  আপনার পরিবার সহ আপনার আশেপাশের মানুষ সুশিক্ষিত হলে সমাজে শান্তি-শৃঙ্খলা আসবে দেশ উন্নতির পথে এগিয়ে যাবে।

বর্ণিত সভায় শিক্ষক  মোঃ হুমায়ুন কবিরের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আলমগীর হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ পারভেজ সরোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন, সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা,  সাংসদের একান্ত সচিব মশিউর রহমান শাহিন, রফিকুল ইসলাম রায়হান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোঃ আদেল, সূচীপাড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মজুমদার, রাগৈ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আবু তালেব, প্রধান শিক্ষক মোঃ নুরুন্নবী, উপজেলা শিক্ষক সমিতির নেতা মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ জাকির হোসেন ভূঁইয়া, সুচিপাড়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ হুমায়ুন কবির লিটন, সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, চিতোষী পশ্চিম ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম খলিফা, চিতোষী পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মনিরুজ্জামান আনসারী, চিতোষী পশ্চিম ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম বেপারী সহ ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।