বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ থেকে ফিলিস্তিনে যোদ্ধা প্রেরণ করতে হবে : ইসলামী আন্দোলন বাংলাদেশ

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: শনিবার, ১৮ মে, ২০২৪, ৮:৫৮ পিএম
বাংলাদেশ থেকে ফিলিস্তিনে যোদ্ধা প্রেরণ করতে হবে : ইসলামী আন্দোলন বাংলাদেশ
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা নেতৃবৃন্দ বলেছেন, সময় এসেছে হাতে অস্ত্র তুলে নেয়ার। সময় এসেছে লড়াই করার, সময় এসেছে যুদ্ধে ঝাপিয়ে পড়ার। বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের মজলুম জনতার পক্ষে লড়াই করার জন্য যোদ্ধাদের তালিকা করতে হবে। তালিকা প্রকাশ করে তাদেরকে আন্তর্জাতিক সন্ত্রাসী ইহুদি ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার জন্য যোদ্ধা প্রেরণের ব্যবস্থা করতে হবে।
এতে সরকার আন্তরিক না হলে জনতা স্পষ্ট ধরে নেবে এ সরকার উপরে ফিলিস্তিনের জন্য মায়াকান্না করে ভেতরে ভেতরে ইসরায়েলের পক্ষের শক্তি হিসেবে কাজ করছে।
আজ ১৭ মে শুক্রবার বিকাল ৪টায় দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার ব্যানারে স্থানীয় বায়তুল আমিন শপথ চত্বরে ফিলিস্তিনে অব্যাহত ইসরাইলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রগঠনের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন।
বক্তারা ইসলামী রাজনৈতিক দল নিয়ে  পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তার পদত্যাগ দাবি করেন।
সংগঠনের জেলা সভাপতি শেখ মোঃ জয়নাল আবদিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, সহসভাপতি মাওলানা গাজী মুহাম্মদ হানিফ, সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানী, মাওলানা হেলাল আহমাদ, ডা. বেলাল হোসাইন, মাওলানা আমির হোসেন বিননুরী, শেখ মুহাম্মদ হাবিব, ডিএম ফয়সাল প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital