বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নিখোঁজ বাবার সন্ধান চেয়ে ছেলের আকুতি

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ৫:৩৬ পিএম
নিখোঁজ বাবার সন্ধান চেয়ে ছেলের আকুতি

চাঁদপুরের শাহরাস্তি পৌর সভার ১নং ওয়ার্ড পশ্চিম উপলতা দুবাই বাড়ির প্রবাসী তারেক খানের বাবা ছায়েদ আলীর (৬০) খোঁজ পাওয়া যাচ্ছে না। আজ (২৩ মে) দুপুর নিজ এলাকা (শাহরাস্তি পশ্চিম উপলতা) থেকে তিনি নিখোঁজ হন বলে জানিয়েছেন প্রবাসী ছেলে।

তিনি বলেন, আজ দপুরে কাউকে কিছু না বলে বাবা অল্প সময়ের মধ্যে উনি কোথায় চলে গেলেন বুঝতে পারছি না। বাবা ভালোভাবে কথা বলতে পারেন না। তার পরনে ছিল সাদা হাফ গেঞ্জি ও লুঙ্গি।

এবিষয়ে তার প্রবাসী ছেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি মানবিক পোস্ট করেন। তা হুবহুব তুলে ধরা হলো।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনি হলেন আমার আব্বু। তিনি মানসিকভাবে খুব অসুস্থ। তিনি আজ সকাল ১১ টার সময় বাসা থেকে বাইর হইছে এখন পর্যন্ত আমরা তারে খুঁজে পাচ্ছি না। কোন হৃদয়বান ব্যক্তি যদি তাকে দেখেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে।

Model Hospital

01580-839137 এমরান

+880 1719-639070 কিশোর

+880 1629-804796 জালাল

এদের সাথে যোগাযোগ করবেন

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।