মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি স্ত্রীসহ হজ্জ্ব পালনের উদ্দেশ্যে দেশ ত্যাগ করলেন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৪ মে, ২০২৪, ৯:৪৭ পিএম
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি স্ত্রীসহ হজ্জ্ব পালনের উদ্দেশ্যে দেশ ত্যাগ করলেন

পবিত্র হজ্জ্ব পালনের জন্য সস্ত্রীক সৌদি আরবের দেশ ত্যাগ করলেন চাঁদপুরের ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান।

শুক্রবার (২৪ মে) বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি বিমানে দুপুর ২ টার ফ্লাইটে সৌদি আরব রওনা হয়েছেন তিনি।

এ উপলক্ষ্যে এলাকাবাসীর কাছে দোয়া কামনা করে তিনি বলেছেন, আল্লাহর অশেষ মেহেরবানীতে আমি সস্ত্রীক প্রবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে রওনা দিয়েছি।

সময় স্বল্পতার কারনে অনেক শুভাকাঙ্খী ও স্বজনদের কাছে বলে যেতে পারিনি, এ জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী।

Model Hospital

সুস্থ্য শরীরে যাতে পবিত্র হজ্জ্বের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে স্বদেশে ফিরে আসতে পারি, সেজন্যে সকলের কাছে দোয়া কামনা করছি।

আমিও আপনাদের সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ।
পবিত্র হজ্জ্ব পালন শেষে আগামী রবিবার (৩০ জুন) পবিত্র মদিনা নগরী থেকে ফিরতি ফ্লাইটে তিনি দেশে ফিরবেন।

চাঁদপুরের মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা শি’শু’র ম’রদে’হ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:১৮ পিএম
চাঁদপুরের মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা শি’শু’র ম’রদে’হ উদ্ধার

চাঁদপুরের মেঘনা নদী থেকে আনুমানিক ১৪ বছর বয়সী এক অজ্ঞাতনামা শিশুর (ছেলে) লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে চাঁদপুর লঞ্চঘাটের পূর্ব পাশে নিশি বিল্ডিং-সংলগ্ন মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

চাঁদপুর সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নদী থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এখন পর্যন্ত শিশুটির পরিচয় ও মৃত্যুর কারণ জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।

Model Hospital