বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে সৈয়্যদ আহমদ সিরিকোটি রা. ওরস মোবারক ও মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৬ মে, ২০২৪, ৮:০৩ পিএম
হাজীগঞ্জে সৈয়্যদ আহমদ সিরিকোটি রা. ওরস মোবারক ও মাহফিল অনুষ্ঠিত

২৫ মে ২০২৪ রোজ শনিবার বাদ আসর হইতে, হযরত মাদ্দাহ খাঁ (রহঃ) জামে মসজিদ কমপ্লেক্সে গাউসিয়া কমিটি বাংলাদেশ চাঁদপুর জেলাধীন, হাজীগঞ্জ পৌর শাখার আয়োজনে, কুতুবুল আউলিয়া, বানিয়ে জামেয়া, আওলাদে রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম), শায়খূল মাশায়েখ, আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ আহমদ শাহ সিরিকোটি (রহঃ)’র ৬৫ তম ওফাত বার্ষিকী উপলক্ষে সালানা ওরস মোবারক ও দাওয়াতে খায়ের মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে।

হাজীগঞ্জ পৌর গাউসিয়া কমিটির সভাপতি মুহাম্মদ শাহজাহান তালুকদার (শাহা)’র সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, পাওয়ার সেলের মান্যবর মহাপরিচালক ও আইইবি ঢাকা সেন্টারের চেয়ারম্যান, প্রকৌশলী মোহাম্মদ হোসাইন।

বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা গাউসিয়া কমিটির সভাপতি আলহাজ্ব অধ্যাপক শাহ জামাল তালুকদার, সাধারণ সম্পাদক মুহাম্মদ হুমায়ুন কবির, হযরত মাদ্দাহ খাঁ (রহঃ) জামে মসজিদ ও মাজার শরীফ কমপ্লেক্সের মোতাওয়াল্লি কাজী মোস্তাফিজুর রহমান (নয়ন), ৯নং গন্ধব্যপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, আলহাজ্ব কাজী নুরুর রহমান বেলাল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী অলি উল্লাহ।

Model Hospital

এছাড়াও উপস্থিত ছিলেন, গাউসিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা হাসানুজ্জামান, দাওয়াতে খায়ের সম্পাদক মুফতি আ.ন.ম ছাইফুল্লাহ কাদেরী, হাজীগঞ্জ উপজেলা গাউসিয়া কমিটির সভাপতি ও হযরত মাদ্দাহ খাঁ (রহঃ) জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ফজলুল কাদের বাগদাদী, সহ সভাপতি মুহাম্মদ বিল্লাল হোসাইন তালুকদার, সাধারণ সম্পাদক ক্বারী বিলাল হোসাইন পাটোয়ারী, হাজীগঞ্জ উপজেলা সরকারি মডেল মসজিদের খতিব, মুফতি মিজানুর রহমান, সাবেক ছাত্রনেতা ইঞ্জি. নেছার পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সহ সভাপতি ইস্কান্দার মির্জা সুমন, আওয়ামী লীগ নেতা, আব্দুর রাজ্জাক, মামুন, শাহজালাল, জেলা ছাত্রলীগের উপ সম্পাদক ওমর ফারুক সুমন দর্জি, ছাত্রলীগ নেতা, মাজহারুল ইসলাম বাবলা, মেহেদী হাসান পলাশ সহ গাউসিয়া কমিটি বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা ও পৌর শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও পীর ভাই এবং সুন্নি ভাইগণ উপস্থিত ছিলেন।

পৌর গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ গিয়াস উদ্দিনের সঞ্চালনায় হুজুর কেবলার জীবন ও কর্মের উপর বিস্তারিত আলোচনা উপস্থাপন হয় সর্বশেষ মিলাদ কিয়াম ও দোয়া মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন দোয়া ও মাহফিল শেষে বাদ মাগরিব নেতাকর্মীদের নিয়ে হাজীগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজি সাথে ফুলেল শুভেচছা বিনিময় করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital