রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

রামপুর ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ১ জুন, ২০২৪, ৯:৩০ পিএম
রামপুর ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়

চাঁদপুর সদর উপজেলা রামপুর ইউনিয়ন আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগনের সঙ্গে নির্বাচন পরবর্তী ফুলেল শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শিক্ষানুরাগী ও আইনজীবী অ্যাড. হুমায়ুন কবির সুমন।

শনিবার (১ জুন) বিকাল থেকে রাত পর্যন্ত তিনি ইউনিয়নের দেবপুর বাজার, মনিহার বাজার, কামরাঙ্গা বাজার, পাঁচ বাড়ীয়া বড় সুন্দর বাজার, বদরখোলা বাজার, ছোট সুন্দর বাজার, আলগী পোলের গোরা বাজার, রাজারহাট পাকিস্তান বাজার, সকদী পাঁচগাও বাজার ও বিভিন্ন এলাকায় গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। তার আসার খবর শুনে এলাকার মহিলা পুরুষ ও শিশুরা রাস্তার দুই পাশে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান ও
তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় নেতাকর্মী ও সাধারণ মানুষের উদেশ্যে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন। এদেশকে বিশ্বের মধ্যে রোল মডেল তৈরি করেছেন। দেশের সর্বস্তরের জনগণের সার্বিক কল্যাণে তিনি কাজ করেছেন।

নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে নবনির্বাচিত চেয়ারম্যান হুমায়ুন কবির সুমন বলেন, “অত্যন্ত কঠোরভাবে শৃঙ্খলা রক্ষা করে তারাই নির্বাচন অনুষ্ঠিত করেছেন। সুশৃংখল নির্বাচন অনুষ্ঠান করার জন্য আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, প্রশাসন, নির্বাচন পরিচালনার সাথে যারা জড়িত, সকলকে আমার আন্তরিক অভিনন্দন। “এ ধরনের চমৎকার নির্বাচন উপহার দেওয়ার জন্য সকলকে অভিনন্দন জানাই। বাংলাদেশের ইতিহাসে এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

Model Hospital

এ সময় ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের নেতা মাহিম আহমেদ প্রান্ত গ্রেপ্তার

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ২:০২ এম
হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের নেতা মাহিম আহমেদ প্রান্ত গ্রেপ্তার

চাঁদপুরের হাজীগঞ্জে কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনার সময় পৌর ছাত্রলীগের ছাত্রবিষয়ক সম্পাদক মাহিম আহমেদ প্রান্তকে গ্রেপ্তার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) রাতে হাজীগঞ্জের আমিন মেমোরিয়াল স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কিশোর গ্যাংবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাহিম আহমেদ প্রান্তকে আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)।

তবে মাহিম আহমেদ প্রান্তের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ রয়েছে কি না এবং গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Model Hospital