রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

আইডিইবির প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ৩ জুন, ২০২৪, ১২:৪৪ এম
আইডিইবির প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) চাঁদপুর জেলা শাখার আয়োজনে রোববার ২ জুন সকালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে কারিগরি শিক্ষায় সরকারের অভীষ্ট লক্ষ্য অর্জনে শিক্ষার্থী ও অভিভাবকদের আকৃষ্ট করার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে বিএসসি (পাস) সমমান ও মর্যাদা প্রদানের উদ্যোগের প্রেক্ষিতে ডিগ্রি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের অযৌক্তিক বিরোধিতা ও বিদ্বেষী কার্যক্রমের প্রতিবাদ এবং শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ দ্রুত বাস্তবায়নসহ ৩ দফা দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী নূর, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দিন, সদস্য মোঃ সাইফুল্লাহ, লুৎফুর রহমানসহ আরো অনেকে।

পরে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে জনপ্রিয় করার স্বার্থে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিএসসি (পাস) কোর্সের সমমান মর্যাদা প্রদানে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ অবিলম্বে বাস্তবায়ন, জাতীয় মেধার অপচয় রোধে প্রশাসন ক্যাডারে বিএসসি ইঞ্জিনিয়ারিং সনদধারীদের প্রবেশ রোধ এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যাদি সমাধানের দাবিতে চাঁদপুর জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের নেতা মাহিম আহমেদ প্রান্ত গ্রেপ্তার

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ২:০২ এম
হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের নেতা মাহিম আহমেদ প্রান্ত গ্রেপ্তার

চাঁদপুরের হাজীগঞ্জে কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনার সময় পৌর ছাত্রলীগের ছাত্রবিষয়ক সম্পাদক মাহিম আহমেদ প্রান্তকে গ্রেপ্তার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) রাতে হাজীগঞ্জের আমিন মেমোরিয়াল স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কিশোর গ্যাংবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাহিম আহমেদ প্রান্তকে আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)।

তবে মাহিম আহমেদ প্রান্তের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ রয়েছে কি না এবং গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Model Hospital