বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের

দেশ সেরা টিম লিডার সম্মাননা পেলেন কচুয়ার মনিরুজ্জামান মহসিন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ১০:১৮ পিএম
দেশ সেরা টিম লিডার সম্মাননা পেলেন কচুয়ার মনিরুজ্জামান মহসিন

মানবতার স্পর্শে দূর হোক অন্ধকার” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানবতার সেবায় কাজ করছেন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন। তারই ধারাবাহিকতায় সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের নির্দেশে বিভিন্ন সামাজিক কাজ ও অসহায় দরিদ্র মানুষের পাশে থাকায় বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে সেরা টিম লিডার হিসেবে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র পেলেন কচুয়ার কৃতি সন্তান ফাউন্ডেশনের চাঁদপুর জেলা সভাপতি মনিরুজ্জামান মহসিন।

গত (০৮ জুন )শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এ সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন কতৃক আয়োজিত কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন,স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল।

প্রতিনিধি সম্মেলন দ্বিতীয় পর্বে স্বরাষ্ট্রমন্ত্রীর সুযোগ্য সন্তান ও সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন এর চেয়ারম্যান শাফি মোদ্দাসের খান জ্যোতি দেশের সেরা টিম লিডার হিসেবে সম্মাননা ক্রেস্ট তুলে দেন মনিরুজ্জামান মহসিনের হাতে।

এ সময় বাংলাদেশের বিভিন্ন সংসদীয় আসনের সংসদ সদস্য, উর্ধ্বতন কর্মকর্তা ও বাংলাদেশের বিভিন্ন গুণীজনরা উপস্থিত ছিলেন।

Model Hospital

দেশের সেরা টিম লিডার হিসেবে সম্মাননা ক্রেস্ট দেওয়ায় আনন্দে আপ্লুত হয়ে সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের চাঁদপুর জেলার সভাপতি ও কচুয়ার কৃতি সন্তান মনিরুজ্জামান মহসিন বলেন,দেশের সেরা টিম লিডার হিসেবে আমাকে নির্বাচিত করায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

এই সন্মান আমার একার নয়, এই সন্মান আমার চাঁদপুর জেলা শাখার সকল মানবিক স্বেচ্ছাসেবী সহযোদ্ধাদের, এই অর্জন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সকল মানবিক ভাই বোনদের জন্য সম্ভব হয়েছে।

কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার প্রিয় টিমের সকল সহযোদ্ধাদের প্রতি। আমি আশাবাদী অবশ্যই এই অর্জন আগামীতে মানবিক ও সেবামূলক সামাজিক কার্যক্রমের জন্য নেতৃত্বদান ও নতুন লিডার তৈরিতে অনুপ্রেরণা যোগাবে।

চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলার অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে সামাজিক কাজ করে যেতে পারি সে জন্য আমাকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। শুভ কামনা সবার জন্য।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।