মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সুপার স্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের উদ্যোগে সংবর্ধনা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শুক্রবার, ২৮ জুন, ২০২৪, ১:৩২ পিএম
সুপার স্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের উদ্যোগে সংবর্ধনা
জনপ্রিয় সংগঠন সুপার স্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের উদ্যোগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েব, মির্জাপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মাহবুবা শাহরীন ও এপিএসসিএল ক্লাবের সহ সভাপতি এপেক্স সাঈদ আহসান নির্বাচিত হওয়ায় ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (২৬ জুন) বিকালে বেইলি রোডে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অভিব্যাক্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সংবর্ধিতরা।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সভাপতি মোঃ হারুন উর রশিদ, উপদেষ্টা সাংবাদিক সাইদ হোসেন অপু চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন বৈরাগী, জাফর হোসেন শীতিল, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, প্রচার সম্পাদক আশিকুর রহমান, কার্যকরী সদস্য মাহাবুবুর রহমান, মনির হোসেন, গকুল রায়, সাথী ইসলাম সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Model Hospital

ছবির ক্যাপশন: সুপার স্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের উদ্যোগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েব, মির্জাপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মাহবুবা শাহরীন ও এপিএসসিএল ক্লাবের সহ সভাপতি এপেক্স সাঈদ আহসান নির্বাচিত হওয়ায় ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

চাঁদপুরের মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা শি’শু’র ম’রদে’হ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:১৮ পিএম
চাঁদপুরের মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা শি’শু’র ম’রদে’হ উদ্ধার

চাঁদপুরের মেঘনা নদী থেকে আনুমানিক ১৪ বছর বয়সী এক অজ্ঞাতনামা শিশুর (ছেলে) লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে চাঁদপুর লঞ্চঘাটের পূর্ব পাশে নিশি বিল্ডিং-সংলগ্ন মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

চাঁদপুর সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নদী থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এখন পর্যন্ত শিশুটির পরিচয় ও মৃত্যুর কারণ জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।

Model Hospital