বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রুহুল এমপি’র শপথের ৩ বছর পুর্তি উপলক্ষে মতলব উত্তরে মিলাদ ও দোয়া

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩ জানুয়ারি, ২০২২, ৫:০২ পিএম
রুহুল এমপি’র শপথের ৩ বছর পুর্তি উপলক্ষে মতলব উত্তরে মিলাদ ও দোয়া

আলহাজ্ব এড. নুরুল আমিন রুহুল এমপি’র শপথের ৩ বছর পুর্তি উপলক্ষে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি দরবার শরীফে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত।

মনিরুল ইসলাম মনির : আলহাজ্ব এড. নুরুল আমিন রুহুল এমপি’র শপথের ৩ বছর পুর্তি উপলক্ষে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি দরবার শরীফে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত।

৩ জানুয়ারী সোমবার বাদ জোহর ফরাজীকান্দি দরবার শরীফের মসজিদে ফাতেমা-তু-যোহরা মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে এই দরবারের প্রতিষ্ঠাতা ইমামুতত্বরিক্কাত বোরহান উদ্দিন (রাঃ)এর মাযার জিয়ারত করেন। দোয়া পরিচালনা করেন ফরাজীকান্দি দরবার শরীফের বর্তমান পীর কেবলা আল্লামা শায়খ মাসউদ আহমদ বোরহানী।

মিলাদ ও দোয়া’র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরাজীকান্দি ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন সরকার, এমপি’র ব্যক্তিগত সহকারী এডভোকেট লিয়াকত আলী সুমন, নেদায়ে ইসলাম মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শহিদ উল্যাহ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আবদুর রব প্রধান, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এডভোকেট মহসীন মিয়া মানিক, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক শাহাদাৎ হোসেন শ্যামল, আওয়ামীলীগ নেতা রমিজ উদ্দিন শিশির, ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক নেতা হারিছ মাহমুদ দীপন, প্রধান শিক্ষক দেওয়ান আবুল খায়ের, প্রধান শিক্ষক আব্দল বাতেন প্রধান, প্রধান শিক্ষক আনোয়ারুল কবির, ফরাজীকান্দি ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান সবুজ, ঢাকা মহানগর তাঁতীলীগ নেতা ইব্রাহীম’সহ ফরাজীকান্দি ইউপি’র নবনির্বাচিত মেম্বারগন, ফরাজীকান্দি আল-আমিন এতীম খানার দু’শতাধিক এতিমসহ বিভিন্ন শ্রেণী-পেশার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।