শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চট্রগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে

কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বুধবার, ৩ জুলাই, ২০২৪, ১১:৩৩ পিএম
কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে চট্টগ্রাম বিভাগের ১২ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগন শপথ নিয়েছেন।

৩ জুলাই বুধবার চট্রগ্রাম মহানগরীর সার্কিট হাউজ মিলনায়তনে শপথ গ্রহন অনুষ্ঠিত হয়।

বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম ১২ উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।

উপজেলাগুলো হল চাঁদপুরের কচুয়া, ফরিদগঞ্জ, চট্রগ্রামের বাঁশখালী,লোহাগাড়া,পটিয়া, কক্সবাজারের টেকনাফ,কুমিল্লার চৌদ্দগ্রাম,নাঙ্গলকোট,ব্রাহ্মণবাড়িয়া সদর,বিজয়নগর ও নবীনগর।শপথ পাঠ অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশা,চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি নুরে আলম মিনা, বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উপ পরিচালক শাহিনা আক্তার,কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এহসান মুরাদসহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

Model Hospital

এ সময় কচুয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাহবুব আলম,ভাইস চেয়ারম্যান শাহজালাল প্রধান জালাল, মহিলা ভাইস-চেয়ারম্যান জোৎস্না আক্তার ঝর্ণা, ইউপি চেয়ারম্যান এম আখতার হোসাইন, মোহাম্মদ নুর ই আলম রিহাত,হাবিব মজুমদার সহ ১২ উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানগনসহ তাঁদের কর্মী সমর্থক বৃন্দ উপস্থিত ছিলেন।

শপথ শেষে নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তাঁদের কর্মী ও সমর্থকবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital