শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

১’শ ১৭ কোটি ৩৮ লাখ ৬০ হাজার ২শ' ৫০ টাকার

কর আরোপ ছাড়াই হাজীগঞ্জ পৌরসভার সর্বোচ্চ বাজেট ঘোষণা

মেহেদী হাসান রিমেল প্রকাশিত: সোমবার, ৮ জুলাই, ২০২৪, ৮:৫০ পিএম
কর আরোপ ছাড়াই হাজীগঞ্জ পৌরসভার সর্বোচ্চ বাজেট ঘোষণা

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৮ জুলাই) দুপুরে পৌরসভা মিলনায়তনে ১’শ ১৭ কোটি ৩৮ লাখ ৬০ হাজার ২শ’ ৫০ টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল-আলম লিপন।

২০২৪-২৫ অর্থ বছরের বাজেটে মোট আয় ধরা হয়েছে ১’শ ১৭ কোটি ৩৮ লাখ ৬০ হাজার ২শ’ ৫০ টাকা। ব্যয় ধরা হয়েছে ১শ’ ১২ কোটি ৭০ লাখ ১৫ হাজার টাকা। সর্ব মোট উদ্বৃত্ত ৪ কোটি ৬৮ লাখ ৪৫ হাজার ২৫০ টাকা।

রাজস্ব বাজেট আয় ধরা হয়েছে ৩০ কোটি ৩ লাখ ৪৬ হাজার ২শ’ ৫০ টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২৮ কোটি ৬১ লাখ ৭৫ হাজার টাকা। সর্বমোট উদ্বৃত্ত্ব ১ কোটি ৪১ লাখ ৭১ হাজার ২শ’ ৫০ টাক।

Model Hospital

উন্নয়ন বাজেট আয় ধরা হয়েছে ৮৭ কোটি ৩৫ লাখ ১৪ হাজার টাকা, ব্যয় ধরা হয়েছে ৮৪ কোটি ০৮ লাখ ৪০ হাজার টাকা। সর্বমোট উদ্ধৃত্ব ৩ কোটি ২৬ লাখ ৭৪ হাজার টাকা।

বাজেট অনুষ্ঠানের শুরুতে মেয়র আ.স.ম.মাহবুব উল আলম (লিপন) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাজেট অনুষ্ঠান শুরু করেন।

পৌর প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও হিসাব রক্ষন কর্মকর্তা শফিকুল ইসলামের সভাপতিত্বে ও হাজীগঞ্জ পৌর বাজার পরিদর্শক খাজা সফিউল বাসার রুজমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্যানেল মেয়র-১ ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদুল আজহার আলম,প্যানেল মেয়র-২ ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর আজাদ মজুমদার, সাংবাদিক খালেকুজ্জামান শামীম, মহিউদ্দিন আল আজাদসহ আরো অনেকে।

এসময় সকল ওয়ার্ড কাউন্সিলর,পৌর কর্মকর্তা, ও উপজেলার বিভিন্ন গণমাধ্যম কর্মীরা ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital