বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে আড়াই’শ শিশু শিক্ষার্থীকে খাওয়ানো হল সিদ্ধ ডিম

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১০ জুলাই, ২০২৪, ১০:৪৪ পিএম
হাজীগঞ্জে আড়াই’শ শিশু শিক্ষার্থীকে খাওয়ানো হল সিদ্ধ ডিম

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষ্যে চাঁদপুরের হাজীগঞ্জে ২৫০ জন শিশু শিক্ষার্থীদের ডিম খাওয়ানো হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে বুধবার (১০ জুলাই) পৌরসভাধীন টোরাগড় স্বর্ণকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের ডিম খাওয়ানো হয়।

এ দিন দুপুরে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহিন মিয়া বিদ্যালয়ের শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণির মোট ২৫০ জন শিশু শিক্ষার্থীর হাতে একটি করে সিদ্ধ ডিম তুলে দেন।

ডিম খাওয়ানো অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ হাবীব উল্যাহ্’র সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো. মোস্তফা কামালের উপস্থাপনায় অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহিন মিয়া বলেন, প্রাণিসম্পদ দিবস উপলক্ষে ২৫০ শিক্ষার্থীকে ডিম খাওয়ানো হয়েছে। ডিমে সুলভ মূল্যে উচ্চমাত্রার প্রোটিন পাওয়া যায়।

তিনি বলেন, পরিবারের প্রোটিনের চাহিদা পূরণে ডিমের বিকল্প নেই। তাছাড়া শিশুর মেধা বিকাশে সুপার ফুড হিসেবে কাজ করে ডিম। ডিমের পুষ্টিগুণ শিশু শুধু মেধাই বিকাশ করে না চোখেরও সুরক্ষা নিশ্চিত করে। তাই, প্রতিনিয়ত শিশুকে ডিম খাওয়ানোর জন্য অভিভাবকদের পরামর্শ দেন তিনি।

Model Hospital

ডিম খাওয়া অনুষ্ঠানে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সদর ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম পাটওয়ারী, উপজেলা সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মিজানুর রহমান, বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য মো. আবুল হাসেম ভুইয়া অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।

এসময় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রওশন আরা খানম, রুপালী রানী ঘোষ, জাহানারা বেগম, ফাতেমা আক্তার, ফাহমিদা আক্তার, সহকারী শিক্ষকসহ অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।