বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে শিক্ষার্থীকে ব’লাৎ’কারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪, ৮:০৬ পিএম
হাজীগঞ্জে শিক্ষার্থীকে ব’লাৎ’কারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

চাঁদপুরের হাজীগঞ্জে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকালে তাকে চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

বুধবার রাতে তাকে উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়ানের একটি মাদরাসা থেকে আটক করা হয়।

এ ঘটনায় শিশুর বাবা ইকবাল হোসেন হাজীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। যার মামলা নং ৯।

Model Hospital

হাফেজ ইসমাইল হোসাইন (২৫) কুমিল্লা জেলার বরুড়া থানার ভবানীপুর ইউনিয়নের টুইন্নাবাড়ী এগার গ্রামের মো. আ. রহিমের ছেলে।

হাজীগঞ্জ থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানান, মাদরাসার ছাত্রকে চাঁদপুর সদর হাসপাতালে মেডিকেল চেকআপ করে ঘটনার সত্যতা মিলেছে।

তিনি জানান, অপকর্মের শিকার হওয়া শিশুর বয়স ১০ বছর। তাকে গত কয়েক মাস ধরে ভয় দেখিয়ে নাজেরা বিভাগের শিক্ষক হাফেজ ইসমাইল হোসাইন অপকর্ম করে আসছে। শিশুটি মঙ্গলবার ছুটিতে বাড়ীতে গিয়ে আর মাদরাসায় না আসতে চাইলে তাকে জিজ্ঞাসাবাদে সে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করে।

পরে স্থানীয়রা শিক্ষককে আটক করলে অভিযুক্ত শিক্ষক স্বীকার করলে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

এলাকাবাসী জানান, ওই মাদরাসায় প্রায় ৪০/৫০ শিক্ষার্থী হেফজ খানায় পড়াশোনা করছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital