বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পিতার আদর্শ ফিরিয়ে দিতে নৌকা প্রতিকে চেয়ারম্যান হতে চাই; সাউদ আল নাছের

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১, ৪:৩০ পিএম
পিতার আদর্শ ফিরিয়ে দিতে নৌকা প্রতিকে চেয়ারম্যান হতে চাই; সাউদ আল নাছের
মোঃ সাজ্জাদ হোসেন রনি : আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং নীল কমল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সাউদ আল নাছেরের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের সমাজপতিদের নিয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ উপস্থিত সকলেই সাউদ আল নাছের কে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানান।
৪ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার দুপুরে ৪নং নীল কমল ইউনিয়ন ৯নং ওয়ার্ডে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ বাচ্চু মোল্লার সভাপতিত্বে ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন ৪নং নীলকমল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাউদ আল নাসের, নীলকমল ইউনিয়ন আওয়ামীলী সহ-সভাপতি লেকমত মোল্লা, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মোঃ মোশাররফ হোসেন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ নবাব  মোল্লা, স্থানীয় সমাজ সেবক মতিন সরদার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ৪নং নীল কমল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মোঃ মিজানুর রহমান সরদার, সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান সরদার, হাইমচর ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ সাইফুল ইসলাম দেওয়ান, ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ রুবেল হোসেন খান, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন বেপারী, সাবেক ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি দাদন মিয়া, ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ আলাউদ্দিন বেপারীসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ও পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ স্থানীয় জনসাধারন।
ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সানাউল্লাহ পেদার আয়োজনে নির্বাচনী মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এ সভায় সকলের সতস্ফূর্ত অংশগ্রহণ থাকায় সকলকে ধন্যবাদ জানান তিনি।মতবিনিময় সভা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় সাউদ আল নাছের বলেন, আমার বাবা মরহুম নাছির সরদার ছিলেন নীল কমল ইউনিয়নের একজন আদর্শ চেয়ারম্যান। যার সুনাম হাইমচর উপজেলা সহ চাঁদপুর জেলায় সমাদৃত ছিল। তার মৃত্যুর পর আদর্শ বিলীন হয়ে যায়।
বর্তমান চেয়ারম্যান সালাউদ্দিন সরদারের অত্যাচার, অবিচার, অসম্মান, জুলুমসহ তার শোষনের শিকার নীল কমল ইউনিয়নবাসী। আমার মাধ্যমে আমার বাবার সেই আদর্শ পেতে চান এখানকার শোষিত জনগণ। চাল চুরি, ভূমিদস্যুতা সহ বিভিন্ন অপকর্মে জড়িত হয়ে টাকার পাহাড় গড়েছেন তিনি। তার টাকার অহংকারে অপমানিত, লাঞ্ছিত ও অত্যাচারিত হয়ে আসছেন তৃণমূল আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ স্থানীয় সর্বসাধারণ।
তিনি আরও বলেন- এখানকার মানুষজন টাকা-পয়সা বা ধন সম্পদ চান না। তারা চায় সম্মানের সাথে বেঁচে থাকতে। তাই আমি বাবার আদর্শ বাস্তবায়নের মাধ্যমে তাদের বেচে থাকার সম্মানটুকু ফিরিয়ে দিতে চাই।
তাই আমি মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী সহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে আবেদন জানাই, তৃনমূল নেতাকর্মীদের মতামত নিয়ে জনগণ যাকে চেয়ারম্যান হিসেবে চায় তাকেই যেনো নৌকা প্রতিক দেওয়া হয়।
যার দ্বারা দলের সম্মান ক্ষুন্ন হয়, সাধারণ মানুষ অত্যাচারিত, নিপিড়ীত ও অসম্মানিত হয় তাকে যেনো নৌকার মনোনয়ন না দেওয়া হয়। এটা আমার দাবি-ই নয়, বরং এটা তৃণমূল নেতাকর্মী সহ সর্বসাধারণের দাবী।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তাকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ওই শিক্ষকের নাম মোঃ জুয়েল তালুকদার। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তার পিতার নাম আলী আজম। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক। এক বছর আগে অত্র বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

জানা গেছে, শিক্ষক জুয়েল তালুকদার তার নিজের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যাঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামুলক একাধিক পোস্ট করেন ওই শিক্ষক। বিগত কয়েক মাস যাবৎ ‘জুয়েল তালুকদার ‘ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভ ও উত্তেজনার সৃস্টি হয় এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।

তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি কেএম ইশমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক জুয়েল তালুকদারকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, ‘ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।’

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন,‘ওই শিক্ষক মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার অন্তরালে সরকারের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।’

ঘটনার সত্যতার স্বীকার করে জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, ‘শিক্ষককে বাধ্যতামুলক ছুটির পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।’