বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী আটক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৯ জুলাই, ২০২৪, ৮:২৫ পিএম
শাহরাস্তি যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী আটক
শাহরাস্তি উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজীকে আটক করেছে পুলিশ।
বর্তমানে তিনি চাঁদপুর জেল হাজতে রয়েছেন বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে।
শাহরাস্তি মডেল থানাসূত্রে জানা যায়, গত ১৮ জুলাই উপজেলার দোয়াভাঙা এলাকায় মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি, ভাঙচুর ও পুলিশ সদস্যদের আহত করাসহ ককটেল বিস্ফোরণের অভিযোগে বিএনপি ও জামায়াতের অজ্ঞাত ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করে একটি মামলা করে পুলিশ।
ওই মামলায় শুক্রবার রাতে উপজেলার মেহের কালীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে পৌরসভা গুলাচি বাড়ি জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আলী আজগর মিয়াজীকে গ্রেফতার করে পুলিশ।
শাহরাস্তি মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসেন জানান, দোয়াভাঙার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আলী আজগর মিয়াজীকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে আলী আজগর মিয়াজির আইনজীবী অ্যাডভোকেট শাহেদুল ইসলাম সোহেল গণমাধ্যমকে বলেন, আমরা ন্যায্য বিচারের জন্য আদালতের শরণাপন্ন হবো।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।