বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী জামিনে মুক্ত

মো: মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ৭ আগস্ট, ২০২৪, ১০:৪৫ এম
শাহরাস্তি যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী জামিনে মুক্ত

শাহরাস্তি যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী জামিনে মুক্ত

শাহরাস্তি উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী জামিনে মুক্ত হয়েছেন। তিনি গত ১৮ জুলাই উপজেলার চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দোয়াভাঙা এলাকায় প্রতিবন্ধকতা সৃষ্টি, ভাঙচুর ও পুলিশ সদস্যদের আহত করাসহ ককটেল বিস্ফোরণের অভিযোগে পুলিশ তাকেসহ (অজ্ঞাত ৫০০ থেকে ৬০০) জনকে আসামি করে একটি মামলা দায়ের করে।

ওই মামলায় তিনি ১৯ শে জুলাই শুক্রবার সন্ধ্যায় পৌরসভা গুলাচি বাড়ি জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে পুলিশ আটক করে। তিনি ১৮ দিন কারাভোগের পর ৬ আগষ্ট মঙ্গলবার জামিনে মুক্ত হন।পরে তিনি শাহরাস্তি উপজেলা পৌঁছালে দলীয় নেতৃবৃন্দ নেতাকর্মীরা বিশাল শোভাযাত্রা নিয়ে মেহের কালীবাড়ি দক্ষিণ বাজার থানা রাস্তার মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন। তিনি বলেন, আমি স্বৈরাচার সরকারের অবৈধ কারাগার থেকে মুক্তি পেয়েছি।

আপনারা আমার জন্য দোয়া করেছেন, আমি ভালো আছি। আজ আমার মত দেশ নেত্রী বেগম খালেদা জিয়াও দীর্ঘদিন কারাভোগের পর আজই মুক্ত হয়েছেন।আপনারা সবাই সম্প্রীতি বজায় রেখে, আইন-শৃঙ্খলা রক্ষা করে আনন্দ উল্লাস করবেন।

এতে যেন কোন সামাজিক বিশৃংখলতা সৃষ্টি না হয় সবাই সেদিকে নজর রাখবেন।ওই সময় আরো উপস্থিত ছিলেন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজী,জেল থেকে সদ্য মুক্ত হওয়া পৌর স্বেচ্ছাসেবক দলের আবুল হায়দার, ১০ নং পৌর সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল হোসেন, টামটা উত্তর ইউপির ছাত্রনেতা আবু সুফিয়ান, পৌর পাঁচ নং ওয়ার্ডের শ্রমিক নেতা সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital