বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচরে হামলায় বিভিন্ন প্রতিষ্ঠানে ঘরবাড়িতে অগ্নি সংযোগ, ভাংচুর আহত ১০

মোঃ সাজ্জাদ হোসেন রনি প্রকাশিত: বুধবার, ৭ আগস্ট, ২০২৪, ৭:২৯ পিএম
হাইমচরে হামলায় বিভিন্ন প্রতিষ্ঠানে ঘরবাড়িতে অগ্নি সংযোগ, ভাংচুর আহত ১০

শেখ হাসিনার পদত্যাগের ঘোষণার পর হাইমচর উপজেলায় বিজয় মিছিল করেছেন ছাত্র জনতা ও বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ।
মিছিলের শেষেই বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি, উপজেলা পরিষদ ও হাইমচর উপজেলা আওয়ামী লীগের অফিসসহ বেস কয়েকটি প্রতিষ্ঠানে ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে।

গত ৫ ই আগষ্ট সোমবার বিকেল ৩ টার পর শেখ হাসিনা সরকারের পদত্যাগের খবর শুনার পর উপজেলার বিভিন্ন এলা থেকে সাধারণ জনতা ও বিভিন্ন দলের নেতাকর্মীবৃন্দ সদর আলগী বাজারে জড়ো হয়।পরে উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারী ও সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম সফিক পাটওয়ারীর নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়ে উপজেলার সদর আলগী বাজারের বিসমিল্লাহ মোড়ে শেষ হয়। সেখানে উপজেলার বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

শেষে বিক্ষুব্ধ জনতা পতাকা হাতে নিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর মোরাল ভাংচুর, উপজেলার সভা কক্ষ,উপজেলা আওয়ামীলীগ অফিস,পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারীর বাড়ি,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এম এ বাসার, হুমায়ূন কবির পাটওয়ারী,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জি এম জাহিদ, জেলা পরিষদ সদস্য মোঃ খুরশিদ আলম,যুবলীগ নেতা ইসমাইলা হোসেন আখন,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম রনি, সেচ্চাসেবক লীগের নেতা মামুন মিজি, শাহআলম মিজি,সবুজ খন্দকার, উপজেলা ছাত্রলীগের নেতা মোঃ মহসিন পাটওয়ারী,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ বাচ্ছু মিয়া খান,ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান গাজি,ছাত্রলীগ নেতা এমরান হোসেন তালুকদার,ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বারেক,নুরুল ইসলাম পাটওয়ারীর দোকান,হারুন হাওলাদারেরদোকানসহ বিভিন্ন বাড়ি, প্রতিষ্ঠানে ভাংচুর ও অগ্নি সংযোগ করেছেন। ভাংচুর ও অগ্নি সংযোগ কালে উপজেলা আওয়ামী লীগের সাথে বিক্ষুব্ধ জনতার সাথে দাওয়া পাল্টা দাওয়ায় আহত হয়েছেন ১০ জন। এতে ৩ জনের অবস্থা আশংকা দেখে চাঁদপুর সদর হাসপাতালে রেপার করেন হাইমচর সাস্থ্য কমপ্লেক্স।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital