শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মহামায়ায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি ও বাজার ব্যবসায়ীদের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ

মাসুদ হোসেন প্রকাশিত: বুধবার, ৭ আগস্ট, ২০২৪, ৯:১২ পিএম
মহামায়ায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি ও বাজার ব্যবসায়ীদের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ

চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী মহামায়া বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন বাজারের ব্যবসায়ী ও শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বুধবার (৭ আগস্ট) দুপুরে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন তথা মহামায়া এলাকার শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও জানমালের নিরাপত্তা নিশ্চিতে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এর নির্দেশক্রমে শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের দুই বারের চেয়ারম্যান স্বপন মাহমুদ এবং সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন মিয়াজির নেতৃত্বে এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

মহামায়া বাজারে দলীয় নেতৃবৃন্দ ও বাজার ব্যবসায়ীদের নিয়ে বক্তব্যকালে স্বপন মাহমুদ বলেন, বিএনপি হচ্ছে একটি শান্তিপ্রিয় রাজনৈতিক দল। তাই এই সংগঠনের কেউ যেন কারো উপর হামলা কিংবা ঘরবাড়ি ও কোন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা না চালায় সেজন্য সকলের প্রতি অনুরোধ করবো। সেই সাথে এই মহামায়া বাজারটি চাঁদপুর সদর উপজেলার একটি ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্র। সেজন্য এই বাজারটির ঐতিহ্য ধরে রাখতে এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে অনির্দিষ্টকালের জন্য যানজট নিরসনে বাজারের মধ্যে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের উপর কোন প্রকার যানবাহন পার্কিং করতে পারবে না। মহামায়ার আশপাশের সড়কের যানবাহনগুলো স্ব স্ব সড়কের সামনে থাকবে এবং এসব যানবাহন থেকে কোন প্রকার চাঁদা উত্তোলন করা থেকে বিরত থাকতে হবে।

তিনি আরো বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মহামায়া বাজার ব্যবসায়ীদের কাছ থেকে খাজনা তোলা বন্ধ রাখতে হবে। এবং বাজার ব্যবসায়ীরা শান্তিপূর্ণভাবে তাদের ব্যবসা পরিচালনা করার জন্য অনুরোধ জানানো হয়। দেশের শান্তি শৃঙ্খলা পুরোপুরি স্বাভাবিক হলে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই মহামায়া বাজারের কমিটি গঠন করারও আলোচনা করা হয়। এসময় বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ, বাজার ব্যবসায়ী ও বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital