মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

র্বতমান পরস্থিতিতিে শাহতলী এলাকাতে শান্তশিৃঙ্খলা রর্ক্ষাথে জরুরী সভা অনুষ্ঠতি

স্টাফ রিপোর্টার প্রকাশিত: বুধবার, ৭ আগস্ট, ২০২৪, ৯:২৮ পিএম
র্বতমান পরস্থিতিতিে শাহতলী এলাকাতে শান্তশিৃঙ্খলা রর্ক্ষাথে জরুরী সভা অনুষ্ঠতি

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী এলাকাতে শান্তিশৃঙ্খলা রক্ষার্থে শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান সাংবাদিক সোহেল রুশদী’র আহ্বানে শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী এলাকা ও মৈশাদী ইউনিয়নের হামানকর্দ্দি এলাকা এবং শাহতলী বাজারের ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন, জনপ্রতিনিধিদের নিয়ে উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৭আগস্ট (বুধবার) দুপুর ১২টায় উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় সভা কক্ষে জরুরী সভায় বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

তিনি বলেন, শাহতলী এলাকা ও হামানকর্দ্দি এলাকার বর্তমান পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সবাই একমত পোষন করায় ধন্যবাদ জানাচ্ছি। আমরা সকলে একই এলাকার প্রতিবেশি ,তাই অহিংস কোন কার্যকলাপ থেকে দূরে থাকবেন। ভবিষ্যতে যাতে বিশেষ করে শাহতলী , হামানকর্দ্দি ও শাহতলী বাজারে বিশৃঙ্খলা না হয় সে বিষয়ে সিদ্ধান্তে সকলে একমত পোষন করেন।
তিনি আরো বলেন, বিশেষ করে সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা বিধানে সবাইকে সজাগ থাকতে হবে। কোন সংখ্যালঘু পরিবারের সম্পদ, বাড়ী ঘর, ব্যবসা প্রতিষ্ঠান যাতে ক্ষতিগ্রস্থ না হয় সেই দিকেও নজর রাখতে হবে।

সভায় অংশ নেন , ৬নং মৈশাদী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি মেম্বার মো: ফারুক সরকার, শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো: সফিক কারী, ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সহ-সভাপতি ও সমাজসেবক মো: নুরুজ্জামান মুন্সি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: মজিব কারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: জাহাঙ্গীর খান, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির মৎস্য সম্পাদক ও ৪নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারী মো: আব্দুল আজিজ মিজি, শাহতলী বিআরএস ব্রিক ফিল্ডের ম্যানেজার বিএনপির নেতা মো: জসিম গাজী, বিএনপি নেতা মো: শওকত কারী, বিএনপি নেতা মো: নুরু গাজী, শাহতলী বাজারের ব্যবসায়ী খোকন গাজী, শাহতলী বাজারের ব্যবসায়ী মো: রাজ্জাক গাজী, ব্যবসায়ী ও বিএনপির নেতা মো: হোসেন সরকার, ছাত্রনেতা মো: কাকন সরকার, ছাত্রদল নেতা মো: রবি গাজী, ছাত্রদল নেতা মো: শান্ত গাজী, বিএনপি নেতা মো: রিপন মিজি, স্থানীয় মো: মিলন কারী, মো: হেলাল সরকার, শাহতলী বাজারের ব্যবসায়ী মো: আলমগীর, ব্যবসায়ী মো: শরীফ ভুইয়া, গ্রাম পুলিশ মো: বাদশা, মাছ ব্যবসায়ী মো: মজিবুর রহমান মজু, মাহফুজ মুন্সি সহ অন্যান্যরা।

Model Hospital

লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম
লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভার সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সভায় সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

Model Hospital

সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান।

বিষয়টি নিয়ে আজ সোমবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন—এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’