বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শেখ হাসিনার পতনে মতলবে শুক্কুর পাটোয়ারীর নেতৃত্বে আনন্দ মিছিল

কেউ প্রতিশোধ বা প্রতিহিংসা পরায়ণ হবেন না :  এম. এ শুক্কুর পাটোয়ারী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪, ৮:৪৮ পিএম
কেউ প্রতিশোধ বা প্রতিহিংসা পরায়ণ হবেন না :  এম. এ শুক্কুর পাটোয়ারী

শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ থেকে পালানোর ঘটনায় মতলব দক্ষিণে আনন্দ মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা ও পথ সভা করেছেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি এমএ শুক্কুর পাটোয়ারী নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ১০ টায় উপজেলার নায়েরগাঁও বাজার বালুর মাঠ থেকে আনন্দ মিছিল শুরু হয়ে মতলব-গৌরিপুর পেন্নাই সড়কের আশি^নপুর বাজার, নারায়ণপুর বাজার, ঘিলাতলী সাইনবোর্ড, ধনারপাড় বাজারসহ মতলব পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে মতলব রিক্সা স্ট্যান্ড এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এমএ শুক্কুর পাটোয়ারী।

এসময় চলমান অবস্থার পরিপ্রেক্ষিতে নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে এমএ শুক্কুর পাটোয়ারী বলেন, বিজয়ের এই আনন্দঘন সময় শান্তভাবে উদ্যাপন করুন।

অনুগ্রহপূর্বক কেউ প্রতিশোধ বা প্রতিহিংসা পরায়ণ হবেন না। কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না।

Model Hospital

পুলিশ জনগণের শত্রু নয়। বিএনপিসহ গণতান্ত্রিক দলগুলো মনে করে পুলিশের মধ্যে একটি চক্র ছাড়া অধিকাংশ পুলিশ কর্মকর্তা এবং সদস্যরা আইনকানুন মেনেই, দায়িত্ব পালনের চেষ্টা করেছে। তাই একজন দুস্কৃতকারী পুলিশ কর্মকর্তার জন্য সকল পুলিশ সদস্যকে অপরাধী বলা যাবে না।

অস্থিতিশীলকারীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, পুলিশ কিংবা ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর হামলা বন্ধ করতে হবে। এমনকি বিএনপির নাম ব্যবহার করে কেউ অপকর্ম করতে চাইলে তাকে ছাড় দেওয়া হবে না।

আনন্দ মিছিল ও পথ সভায় উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফজলুর রহমান প্রধান, জেলা যুবদলের সহ-সম্পাদক এমএ আজিজ ঢালী, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মান্নান সরকার, সাধারণ সম্পাদক এনামুল প্রধান, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল হান্নান, বিএনপি নেতা সোলাইমান মিয়াজী, উপাদী উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শামীম হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জিয়াউল মাওলা কচি, নারায়ণপুর পৌর যুবদলে সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, যুবদল নেতা মোরশেদ আলম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক কাজী মো. জামানসহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital