শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে

শহীদদের স্বরনে মতলব উত্তরে আলোচনাসভা ও দোয়া

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪, ৯:১১ পিএম
শহীদদের স্বরনে মতলব উত্তরে আলোচনাসভা ও দোয়া

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্বরনে মতলব উত্তরে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

৯ আগস্ট শুক্রবার বিকালে মতলব উত্তর উপজেলার কালিপুর বাজারে স্থানীয় সচেতন নাগরিক সমাজের আয়োজনে মতলবের ছাত্র আন্দোলনের নেতা পাভেল হাসান রাব্বী ও পারভেজসহ ছাত্র আন্দোলনে শহীদদের স্বরনে আলোচনাসভা ও তাদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ-দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এড. মফিজুল ইসলাম সরকার।

এ সময় উপস্থিত ছিলেন কারামুক্ত ছাত্রনেতা ইঞ্জিনিয়ার মেহেদী হাসান রাফি, ইঞ্জিনিয়ার জাকির হোসেন, হাবিবুর রহমান হাবিব, নাঈমুর রহমান শাহীন, রাকিবুল ইসলাম সৈকত, জিএম মানিক, ইমাদ হোসেন, আল আমিন, তুষার মিয়া।

স্থানীয় বিএনপির প্রবীন নেতা ছমির আলী মেম্বারের সভাপতিত্বে এবং কারা নির্যাতিত ছাত্রনেতা ইঞ্জিনিয়ার মেহেদী হাসান রাফি’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্মআহবায়ক তৌফিকুন্নবী রেফেল,সমাজসেবক শাহ আলী হোসেন সোহেল, শাহ আলম ভুইয়া, সোহাগ মিয়া, আব্দুস সাত্তার, সাবেক ছাত্রনেতা সজিব আহমেদ, স্থানীয় বিএনপির প্রবীন নেতা গিয়াস উদ্দিন মুন্সি, ব্যবসায়ী দ্বীন মোহাম্মদ,ছাত্র আন্দোলনের কারামুক্ত ছাত্রনেতা যথাক্রমে ইঞ্জিনিয়ার জাকির হোসেন,নাঈমুর রহমান শাহীন,হাবিবুর রহমান হাবিব, রাকিবুল ইসলাম সৈকত, তুষার মিয়া।

Model Hospital
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্বরনে মতলব উত্তরে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এড. মফিজুল ইসলাম সরকার।

এ সময় বক্তারা বলেন, আওয়ামীলীগের ১৭ বছরের দুঃশাসনে সরকার ও তাদের সরকারের বিভিন্ন বাহিনীর মাধ্যমে অসংখ্য গুম-খুনের ঘটনা ঘটিয়েছে যা আপনারা নিশ্চই জানেন।তারা আয়না ঘরের মাধ্যমে তাদের বিরোধী মতের গুরুত্বপূর্ন লোকদের আটকিয়ে রেখে নির্যাতন করার মাধ্যমে তাদের জীবন শেষ করে দিয়েছে। তারা পিলখানার বিডিআর বিদ্রোহের নামে স্বাধীন দেশে ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে
যা ৯ মাসের স্বাধীনতা যুদ্ধেও হয়নি।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে গিয়ে এই জালিম সরকার কয়েক হাজার শিক্ষার্থীকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। কিন্তু গুলিকরে হাজার হাজার ছাত্র জনতা হত্যা করেও শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারেনি। ছাত্র জনতার ভয়ে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শেখ হাসিনার এই পরিস্থিতি থেকে আমাদের শিক্ষা নিতে হবে।

আসুন, আমরা নিজ নিজ এলাকায় মানুষের জান-মালের নিরাপত্তা দেই যাতে আমাদের বদনাম না হয়। মানুষের জান- মালের নিরাপত্তার পাশপাশি সরকারী, বেসরকারী ও ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষা করি। কেউ চাঁদাবাজি ও দখলবাজি করতে চাইলে ঐকবদ্ধভাবে তাদের প্রতিহত করতে হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital