বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জেলা বিএনপির যুগ্ম ধারণ সম্পাদক তানভীর হুদার নির্দেশে

গজরায় কোটা সংস্কার আন্দোলনে শহীদদের স্মরণে মিলাদ মাহফিল ও দোয়া 

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪, ৯:১৮ পিএম
গজরায় কোটা সংস্কার আন্দোলনে শহীদদের স্মরণে মিলাদ মাহফিল ও দোয়া 
সারাদেশে কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নে  রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, চাঁদপুর-২ আসনের ৪ বারের সাবেক সংসদ সদস্য ও তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নির্দেশে উপজেলার গজরা বাজারে উপজেলা শিল্পকলা একাডেমীর মাঠ প্রাঙ্গণে গজরা ইউনিয়নের সিঙ্গাপুর প্রবাসীদের পক্ষ থেকে ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুন মনিরের সার্বিক সহযোগিতায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানানো হয়। আন্দোলনে জয়লাভের পর ধ্বংসাত্মক সকল কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সকলকে আহ্বান জানানো হয়।
এ ঐতিহাসিক বিজয়কে কেউ যেন প্রশ্নবিদ্ধ করতে না পারে সেজন্য ভিন্নমতাবলম্বী এবং বিশেষত সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর পাহারা দেয়ার আহ্বান জানানো হয়। প্রতিহিংসার পরিবর্তে ভালোবাসার দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এ সময় বিএনপি, যুবদল,ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ও এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital