শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর প্রফেসর পাড়ায় ভূমী বিরোধে একই পরিবারের আহত- ৩

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৪ জানুয়ারি, ২০২২, ৪:৩৫ পিএম
চাঁদপুর প্রফেসর পাড়ায় ভূমী বিরোধে একই পরিবারের আহত- ৩

স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের প্রফেসর পাড়া এলাকার গাজী বাড়িতে ভূমী সংক্রান্ত বিরোধের জের ধরে হানিফ গাজীর পুত্র জাহিদ গাজী ও তার ভাই মানিক গাজী এবং মানিক গাজীর স্ত্রী হাজরাকে দেশীয় অস্ত্র দ্বারা অতর্কিত হামলা করে মারাত্বক জখম করেছেন একই বাড়ির রাজ্জাক গাজীর পুত্র মারুফ গাজী ও সিরাজ গাজীর পুত্র পগু গাজী ও ইয়াছিন গাজীসহ হেলাল গাজী, বিল্লাল গাজী ও রাজ্জাক গাজী এবং প্রায় ২০-৩০ জন সন্ত্রাসী প্রকৃতির লোক।

অভিযোগকারী হানিফ গাজী জানায়, রাজ্জাক গাজীর সাথে দীর্ঘদিন ধরে আমাদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে।

এ বিষয়ে চাঁদপুর বিজ্ঞ আদালতে একটি মামলা চলমান রয়েছে। উক্ত মামলার প্রেক্ষিতে সত্রুতার জের ধরে রাজ্জাক গাজী তার বিভিন্ন লোকজন দিয়ে আমাদেরকে প্রায় সময়ই অকথ্য ভাষায় গালমন্দ করে আসছে। এমনকি আমাদেরকে ভয়ভিতি প্রদর্শন সহ প্রাণ নাশের হুমকীও প্রদান করে আসছে।

এ বিষয়টি নিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে রাজ্জাক গাজীর পুত্র মারুফ গাজী ও সিরাজ গাজীর পুত্র পগু গাজী, ইয়াছিন গাজী, ফজলুর রহমানের পুত্র মুসা গাজী, সিরাজ গাজী, রাজ্জাক গাজী এবং মান্নান গাজীর পুত্র হেলাল গাজী, বিল্লাল গাজী এবং সিরাজ গাজীর পুত্র তাহিদ গাজীসহ প্রায় ২০-৩০ জন সন্ত্রাসী প্রকৃতির লোক এনে আমাদের বসত ঘরের সামনে এসে আমাদেরকে ঘর থেকে বের হতে বলে এবং আমাদেরকে অকথ্য ভাষায় গালমন্দ শুরু করে।

Model Hospital

এসময় আমার পুত্র জাহিদ গাজী এগিয়ে গেলে তাকে দেশীয় অস্ত্র দ্বারা এলোপাতরি মারধর করতে শুরু করে। তার ডাক চিৎকারে আমার ভাই মানিক গাজী ও তার স্ত্রী হাজরা এগিয়ে গেলে তাদেরকেও দেশীয় অস্ত্র দ্বারা শরীর বিভিন্ন জায়গায় জখম করে। এমনকি হাজরা বেগমের পেটে ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা। এ সময় তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তখন এলাকাবাসী আহতদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়।

বর্তমানে তাদের অবস্থা খুবই আসঙ্খা জনক। এ সন্ত্রাসীরা ইতিপূর্বেও বেশ কয়েকবার আমার পরিবারের উপর হামলা চালিয়েছে। এরা এলাকার ভূমীদস্যুতাসহ সকল অপকর্মের সাথে জড়িত। উক্ত বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সু-বিচার কামনা করছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital