বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে শিক্ষার্থীদের ত্যাগ ও তাদের স্মরণে বিদ্যালয়ের দেয়ালে গ্রাফিতি ও অংকন

মোঃ রাফিউ হাসান হামজা প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, ৭:৪১ পিএম
শাহরাস্তিতে শিক্ষার্থীদের ত্যাগ ও তাদের স্মরণে বিদ্যালয়ের দেয়ালে গ্রাফিতি ও অংকন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চিত্র ও শিক্ষার্থীদের ত্যাগ স্মরণ করতেই সারা দেশের দেয়ালে দেয়ালে আঁকা হচ্ছে গ্রাফিতি। বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা স্বেচ্ছায় অংশ নিয়েছেন এই কাজে। ছাত্র আন্দোলনে জড়িতদের ত্যাগ মানুষের মাঝে স্মরণীয় রাখতেই এ উদ্যোগ, বলছেন শিক্ষার্থীরা।
গ্রাফিতিতে রাঙিয়ে তোলা হচ্ছে বদলে যাওয়া নতুন বাংলাদেশের গল্প ও আন্দোলন অভ্যুত্থানের নানা ঘটনা। চাঁদপুরের শাহরাস্তিতেও স্কুলের ক্যাম্পাসে গ্রাফিতি ও ক্যালিওগ্রাফিতে শিক্ষার্থীরা ফুটিয়ে তুলেছেন বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার অর্জন।
শিক্ষার্থীরা বলছেন, একত্রে অনেক সুন্দর সমাজ ও দেশ গড়ার পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।
গ্রাফিতি ও দেশ সংস্কারের নানা স্লোগানে অংকিত চেড়িয়ারা উচ্চ বিদ্যালয়ের দেয়ালে গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ছাত্র আন্দোলনের পটভূমি।
কর্মসূচিতে অংশ নেয়া চেড়িয়ারা উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী কাশেম, বাবর,দিপু, জসিম, মিরাজ, তাসনিমুল, শাহ-জালাল, ইমন, রাফি, সৌরভ, রাকিবুল, সুপ্ত, রিফাদ, ফয়সাল, ফারজানা, তাসফিয়াসহ আরও অনেকেই উপস্থিত থেকে হেল্পিং হ্যান্ড অর্গানাইজেশন নামক সংগঠনের তত্বাবধানে  দেশের সাম্প্রতিক ছাত্রহত্যা ও গণগ্রেফতার নিয়ে বিদ্যালয়ের দেয়ালে ফুটিয়ে তুলেছেন চরম বাস্তবতা।
বিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীরা বলেন, ছাত্র-ছাত্রীরা সংক্ষিপ্তভাবে হলেও তাদের গ্রাফিতি কর্মসূচি পালন করেছে। আমরা তাদের এ শান্তিপূর্ণ ও সৃজনশীল প্রতিবাদ কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণার জন্যই এখানে এসেছি। তাদের ভিন্নধর্মী সাহসী এ উদ্যোগকে স্বাগত জানাই। ছাত্র-ছাত্রীরা তাদের সহপাঠী হত্যাকারীদের বিচার চেয়ে এবং দেশের কর্তৃত্ববাদের বিরুদ্ধে রংতুলির মাধ্যমে যে প্রতিবাদ জানিয়েছে তা অত্যন্ত গঠনমূলক এবং সৃজনশীল।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital