বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

মৈশাদীর ২নং ওয়ার্ডে নৌকার সমর্থনে উঠান বৈঠক ও গণসংযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১, ৪:৪০ পিএম
মৈশাদীর ২নং ওয়ার্ডে নৌকার সমর্থনে উঠান বৈঠক ও গণসংযোগ
গাজী মো. মহসিন : আসন্ন ইউপি নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী নৌকা প্রতীকের বিজয়ের লক্ষে নির্বাচনী উঠান বৈঠক ও গণসংযোগ করেছে ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামীলীগ, সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকালে ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু সুফিয়ান খানের বাড়ি সংলগ্ন বালুর মাঠে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ নুরুল ইসলাম পাটোয়ারী।
মৈশাদী ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু সুফিয়ান খানের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ শাহ আলম মিয়ার পরিচালনায় উঠান বৈঠকে আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ লিটন সরকার, সহ-সভাপতি মোঃ বোরহান বেপারী, যুগ্মসাধারণ সম্পাদক মোঃ মনির উদ্দিন বিদ্যুৎ, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ আজাদ খান, ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোঃ রোকন খান, সদস্য মোঃ কবির খান, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সালেহ্  আঞ্জুম তমাল পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ তারেক খান, সাধারন সম্পাদক মোঃ ইকবাল মৃর্ধা প্রমূখ।
সভায় বক্তারা বলেন, এবার নৌকার বিজয়ের বিকল্প নেই। কারন দলীয় আন্তঃকোন্দলের কারনে ইউনিয়ন আওয়ামী লীগের সমর্থীত চেয়ারম্যান থেকে বঞ্চিত। তাই এবার ভোটারদের কাছে গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি আগামী ১১ তারিখে নৌকার বিজয় নিশ্চিত করে ভোট কেন্দ্র থেকে বাড়ী ফিরতে হবে।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।