শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মহামায়ায় ক্রিয়েটিভ কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্বোধন

মো. মাসুদ হোসেন প্রকাশিত: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪, ১০:৪১ পিএম
বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মহামায়ায় ক্রিয়েটিভ কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্বোধন
মিলাদ ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিতা কেটে চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজারে উদ্বোধন হয়েছে ক্রিয়েটিভ কম্পিউটার ট্রেনিং সেটার।
শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে মহামায়া পূর্ব বাজার গুড় পট্টির দ্বিতীয় তলায় আধুনিক এ ট্রেনিং সেন্টারের উদ্বোধন করা হয়।
আল জামিয়াতুল ইসলামিয়া শামছুল উলূম মহামায়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আঃ ছাত্তার এর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন মান্দারী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ নেছার আহমেদ, শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ, মহামায়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মোঃ সাইফুল ইসলাম।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান যুগ হচ্ছে প্রযুক্তির যুগ। তথ্য প্রযুক্তির এই যুগে যে যত বেশি দক্ষ হবে, সে তত বেশি সফল হতে পারবে। যারা চাকরি করে, তাদের চেয়ে বেশি ইনকাম করা সম্ভব যদি প্রযুক্তি বিদ্যা জানা থাকে। এইজন্য তরুণ প্রজন্মকে প্রযুক্তিতে দক্ষ এবং অভিজ্ঞ হতে হবে। যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তিতে লেখা থাকে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কম্পিউটারে দক্ষতা ও অভিজ্ঞতা আবশ্যক। কম্পিউটার জানা থাকলে সরকারি বা বেসরকারি সংস্থায় চাকরি পাওয়া সহজ হয়। তাই এই প্রতিষ্ঠান মালিককে অনুরোধ করবো, সকল প্রশিক্ষনার্থীদেরকে সুন্দর ও ভালোভাবে শিখিয়ে তাদেরকে দক্ষ করে তোলতে হবে।
মহামায়া আয়েশা সিদ্দিকিয়া মহিলা মাদ্রাসার পরিচালক এইচ এম সাখাওয়াত হোসেন পাটওয়ারীর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন করবন্দ দাখিল মাদরাসার সুপার মাওলানা তাজুল ইসলাম, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারী কামাল হোসেন মিয়াজি, যুবদল নেতা ওয়াশিম হাজী, ফয়সাল হাজী, আলমগীর গাজী, অলিউল্লাহ গাজী, সুজন মাহমুদ, মহামায়া বাজার ব্যবসায়ী হাজী বরকত উল্লাহ, নুরুল ইসলাম গাজী, দেলোয়ার হোসেন দুলু, হাসান গাজী, সমাজসেবক মাজহারুল ইসলাম সহ মহামায়া বাজারের অন্যান্য ব্যবসায়ীবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
বাজার ব্যবসায়ী মোখলেসুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্রিয়েটিভ কম্পিউটার ট্রেনিং সেন্টার ও ক্রিয়েটিভ ডিজিটাল সাইন এন্ড আইটি সল্যুশন এর সত্ত্বাধিকারী মোঃ আব্দুল কাদির। এর আগে প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষে এদিন সকালে পবিত্র কোরআন খতম করা হয়।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।