বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

এক্সিম ব্যাংক নারায়ণপুর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২, ১২:২৩ পিএম
এক্সিম ব্যাংক নারায়ণপুর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

এক্সিম ব্যাংক নারায়ণপুর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করছেন অতিথি বৃন্দ।

মোজাম্মেল প্রধান হাসিব : শীতার্তদের গরমের উষ্ণতা দিতে প্রতি বছরের ন্যায় এবারও এক্সিম ব্যাংক নারায়ণপুর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল ৬ জানুয়ারি সকাল ৯টায় ব্যাংক কার্যালয়ে নারায়ণপুর এলাকার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী এবং দুঃস্থ শীতার্তদের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করা হয়।

এক্সিম ব্যাংক নারায়ণপুর শাখার ব্যবস্থাপক মো. মাসুদ রানা মজুমদারের সভাপ্রধানে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্জ্ব মো. আনোয়ার হোসেন ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. ওমর ফারুক প্রধান। এ সময় উপস্থিত ছিলেন, ব্যাংকের ম্যানেজার অপারেশন আব্দুল কাদের, নারায়ণপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব, মো. তারেক প্রধান, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহ আলম খানসহ নারায়ণপুর বাজারের ব্যবসায়ী, ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীগণ।

এক্সিম ব্যাংক নারায়ণপুর বাজার শাখার ব্যবস্থাপক মো. মাসুদ রানা মজুমদার সভাপ্রধানের বক্তব্যে বলেন, এক্সিম ব্যাংক জনকল্যাণমুখী অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি মানব সেবায় নিজেদের সব সময় নিয়োজিত রাখে। তিনি ব্যাংকিং সেবা এই এলাকার গণমানুষের কাছে পৌঁছে দিতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, এক্সিম ব্যাংক এখন অর্থ বিনিয়োগ এবং আমানত সংগ্রহে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। তাই আমরা দেশের অর্থনেতিক উন্নয়নের অংশীদার।

পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান শেষ হয়।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।