বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

কচুয়ায় স্বামীর উপর স্ত্রীর হামলা, থানায় অভিযোগ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ১১:০৯ পিএম
কচুয়ায় স্বামীর উপর স্ত্রীর হামলা, থানায় অভিযোগ

কচুয়া পরকীয় জের ধরে স্বামীর উপর স্ত্রীর হামলার অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার বিতারা ইউনিয়নের গ্রামের বুধুন্ডা জহুর আলী প্রধানীয়া বাড়ীতে এ ঘটনা ঘটে।

এ ঘটনা ভুক্তভোগী স্বামী মিজানুর রহমান বাদী হয়ে স্ত্রী রোকসানা বেগম ও তার ভাই জহির (৪৫)কে বিবাদী করে ১৭ আগস্ট শনিবার কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার বুধুন্ডা গ্রামের আবুল হাশেম প্রধানের ছেলে মিজানুর রহমান সাথে সাচার ইউনিয়নের কোলাকোপা ভূইঁয়া বাড়ির ছিদ্দিকুর রহমানের মেয়ে রোকসানা বেগম সাথে ২০০৩ সালে পারিবারিক ভাবে ইসলামি শরীয়ত মোতাবেক বিবাহ হয়। তাদের ঘরে ৩টি সন্তান রয়েছে।

Model Hospital

মিজানুর রহমান দীর্ঘ ২৬ বছর প্রবাসী থাকার সুবাদে তার স্ত্রী রোকসানা বেগম পরকীয়া প্রেমে জড়িয়ে পরে এবং তার ইচ্ছামত বেপরোয়া চলাপড়া উশৃঙ্খল আচারন ও মোবাইলে ফোনে সারক্ষন অন্যদের সাথে কথা বলে। তার এই ধরনের কর্মকান্ড বিষয়ে রোকসানার ভাই জহিরকে অবহিত করলে তারা উল্টো আরো বেপরোয়া উঠে।

ভুক্তভোগী মিজানুর রহমান জানান, গত ১৭ আগস্ট শনিবার বিকেলে রোকসানা তার ভাই জহির আমার বিলিং এর দরজা-জানালা বন্ধ করে আমার উপর অর্তকিত হামলা করে গুরুতর আহত করেন।

পরে আমার ডাক-চিৎকারে বাড়ির পাশের লোকজন উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।