বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আলহাজ্ব আব্দুল লতিফ স্মৃতি শিশু কানন কিন্ডার গার্টেন স্কুলের শীতবস্ত্র বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২, ৩:০২ পিএম
আলহাজ্ব আব্দুল লতিফ স্মৃতি শিশু কানন কিন্ডার গার্টেন স্কুলের শীতবস্ত্র বিতরণ

মতলব উত্তর উপজেলার মুন্সিরকান্দি আলহাজ্ব আব্দুল লতিফ স্মৃতি শিশু কানন কিন্ডার গার্টেন স্কুলের সৌজন্যে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুন্সিরকান্দি আলহাজ্ব আব্দুল লতিফ স্মৃতি শিশু কানন কিন্ডার গার্টেন স্কুলের সৌজন্যে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে আলহাজ্ব আব্দুল লতিফ স্মৃতি শিশু কানন কিরাট গার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা আবুল কাশেম সরকারের উদ্যোগে এলাকার অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। আল্লাহর দান কল্যাণ ট্রাস্ট এর চেয়ারম্যান রাজিয়া সুলতানার সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক এইচ এমন শরীফ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাদুল্যাপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান জোবায়ের আজিম পাঠান স্বপন।

উপস্থিত ছিলেন, সমাজ সেবক মুনমুন আজিজ, জামাল হোসেন জামান, মিজানুর রহমান বাচ্চু মেম্বার, মাহবুব আলম মেম্বার, সমাজ সেবক হারুনুর রশিদ, প্রধান শিক্ষক ফারজানা আফরোজ।

কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল মালেক।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital