শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে বন্যাদুর্গত এলাকায় সপ্তাহব্যাপী চলছে বিএনপির ত্রাণ কার্যক্রম

আপনাদের দুঃখ কষ্ট লাঘবে সবকিছু করা হবে : লায়ন ইঞ্জি. মমিনুল হক 

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ৮:০৬ পিএম
আপনাদের দুঃখ কষ্ট লাঘবে সবকিছু করা হবে : লায়ন ইঞ্জি. মমিনুল হক 

শাহরাস্তিতে বন্যাদুর্গত এলাকায় বানভাসিদের মাঝে সপ্তাহব্যাপী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ত্রান (উপহার) সামগ্রী বিতরণ করা হচ্ছে।

গত কয়েকদিন পূর্বে দলটি আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু করে। ওই কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার সকাল  থেকে রাত অবধি শাহরাস্তি উপজেলার ৪ টি ইউপির ৬টি  এলাকায় বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ও বাজার এলাকায় শাহরাস্তি উপজেলা বিএনপি’ ও সহযোগী সংগঠনের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।

ওই ত্রাণ কার্যক্রমে সংক্ষিপ্ত পথসভায় শাহরাস্তি উপজেলা যুবদলের আহ্বায়ক কারা নির্যাতিত নেতা মো: আলী আজগর মিয়াজির সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, শাহরান্তি-হাজীগঞ্জ বিএনপির সমন্বয়ক, সাবেক চাঁদপুর জেলা বিএনপির সফল সভাপতি ইঞ্জি: লায়ন মমিনুল হক।

ওইদিন তিনি উপজেলার সূচিপাড়া উত্তর- দক্ষিণ ইউপির শোরসাক, লোট্ররা সপ্রাবি, শুচিপাড়ার ডিগ্রী কলেজ, চিতোষী পশ্চিম -পূর্ব ইউপির আয়নাতলী উবি, পঞ্চনগর উবি,চিতোষী বাজারসহ বিভিন্ন আশ্রয় কেন্দ্র পরিদর্শন করে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করে বক্তব্য দেন।

Model Hospital

তিনি বলেন,ইতোমধ্য বাংলাদেশ একটি কান্তিকাল অতিক্রম করে নতুন যুগে প্রবেশ করেছে।

এটি সম্ভব হয়েছে, সম্প্রতি  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী সহ-সাধারণ মানুষের জীবনের বিনিময়ে। এরই মধ্যে পার্শ্ববর্তী দেশ দুটি নদীর পানি হঠাৎ করে ছেড়ে দেওয়ায় এবং বাংলাদেশে অতিবৃষ্টির দরুন এই জনপদে স্মরণকালের বন্যা সৃষ্টি হয়েছে। ওই বন্যায় চাঁদপুরের কয়েকটি উপজেলা সহ শাহরাস্তি এবং হাজীগঞ্জের জনভূমি তলিয়ে গেছে। এতে অন্তত দুই উপজেলার তিন থেকে চার লক্ষ লোক পানিবন্দী হয়ে পড়েছে।আপনাদের ওই দুঃখ-কষ্ট লাঘবে শাহরাস্তি হাজীগঞ্জের বানভসসি মানুষের পাশে দাঁড়াতে আমরা সামান্য উপহার নিয়ে হাজির হয়েছি।

ওই সময় তিনি বিএনপি’র দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আপনারা কেউ কোথাও অরাজকতা সৃষ্টি করবেন না। এই মাটি সকল ধর্ম বর্ণ গোষ্ঠী ভেদে সকলের দেশ। এখানে সকল দল এবং মতের মানুষের সমান অধিকার বিরাজমান থাকবে। আপনারা কোন দলের লোকজনের প্রতি অবিচার করবেন না। যদি কেউ এমন সাহস দেখায় তাহলে বিষয়টি তাকে জানিয়ে দেওয়ার অনুরোধ করেন।

তিনি এও বলেন এই উদার মানসিকতার রাজনীতির জন্যই বিএনপি অন্যদের চেয়ে ভিন্ন।

পরিশেষে তিনি দলীয় নেতৃবৃন্দ উপস্থিত বানভাসি মানুষদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।

এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আয়েত আলী ভূঁইয়া,সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম পাটওয়ারী লিটন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপি সহ সভাপতি আবু ইউছুফ পাটওয়ারী রুপম, পৌর বিএনপি সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কালাম পাটোয়ারী,সাবেক পৌরসভা বিএনপির আহবায়ক বেলায়েত হোসেন সেলিম, বিএনপি নেতা আব্দুর রহিম মাস্টার, সোলেমান, সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা হাবিবুর রহমান পাটোয়ারী, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, ইউপি চেয়ারম্যান জোবায়দুল কবির বাহাদুর, ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলম বেলাল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক এড. সাহেদুল হক সোহেল,ইকবাল হোসেন, সাবেক চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি আলী হোসেন মন্টু, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, উপজেলা স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদ আলম, সদস্য সচিব মোঃ মোয়াজ্জেম হোসেন শিপন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইঞ্জি: এবি এম  পলাশ, সদস্য সচিব আজগর হোসেন মিয়াজী, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন, পৌর  শ্রমিক দলের আহবায়ক মোঃ আব্দুল খালেক।

বিএনপি নেতা তোফাজ্জল হোসেন, আলি আকবর বেপারীসহ শাহরাস্তি উপজেলা ও সকল ইউপির, ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সকল সহযোগী অঙ্গসংগঠন নেতৃবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন।

চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চ টার্মিনালে লঞ্চ থেকে ঘাটে নামার সময় মেঘনা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় মুকবিল-২ লঞ্চ ও লঞ্চের ২জন স্টাফকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ষাটনল লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চ থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চটি ষাটনল লঞ্চঘাটে যাত্রী নামাচ্ছিল। এ সময় ওই যুবক লঞ্চ থেকে নামার পর নিজের ব্যাগ লঞ্চে রেখে যাওয়ার কথা মনে পড়ে আবার লঞ্চে ওঠেন। পরে তিনি ফের লঞ্চ থেকে নামার সময় লঞ্চটি পেছনের দিকে চালিয়ে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করলে তিনি মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন।

ঘটনার পর মুকবিল-২ লঞ্চ দ্রুত সেখান থেকে মোহনপুর লঞ্চঘাটের দিকে চলে যায়। পরে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লঞ্চটি এবং ২জন স্টাফকে আটক করেন বলে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন।

Model Hospital

স্থানীয় সৈকত নামের একজন বলেন, লঞ্চ চালকদের ভুলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন। ষাটনল লঞ্চঘাটে আগে এমন ঘটনা ঘটেনি উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এদিকে লঞ্চযাত্রীরাও যাত্রী ওঠানামার সময় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ষাটনল লঞ্চঘাটের ইজারাদার মো. ইমন জানান, ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে এবং নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

বেলতলী নৌ পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক পিপিএম জানান, নিখোঁজ যুবকের সন্ধানে নৌ পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নদীতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে এখনো নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ যুবকের সন্ধানে বেলতলী নৌ পুলিশ, মোহনপুর নৌ পুলিশ ও মতলব উত্তর থানা পুলিশের সদস্যরাও স্থানীয়দের সহায়তায় নদীতে তৎপরতা চালাচ্ছেন।

এদিকে দুর্ঘটনা প্রায় ৩ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল। জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে সড়কপথে তাদের ঘটনাস্থলে আসতে দেরি হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছতে দেরী হওয়ার বিষয়ে চাঁদপুর নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, সকাল ১১টা ৪৫ মিনিটে ষাটনল লঞ্চঘাটে একজন যাত্রী নদীতে পড়ে যাওয়ার খবর পান তারা। আবহাওয়া প্রতিকূল থাকায় সড়কপথে ঘটনাস্থলে এসে পরিস্থিতি অনুকূলে আসার পর ডুবুরি দলকে দিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বিআইডব্লিউটিএর ডুবুরি দলও একই সঙ্গে উদ্ধার কাজে অংশ নিয়েছে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক সঞ্জয় দেবনাথ বলেন, খবর পাওয়ার পর চাঁদপুর থেকে ডুবুরি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসা হয়েছে।ঘটনাস্থলে ৪ জন ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হচ্ছে নদীতে স্রোত থাকায় ঘটনাস্থলে না পাওয়া গেলে ভাটির দিকে তল্লাশি চালানো হবে। আবহাওয়া অনুকূলে থাকলে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালানোর কথাও জানান তিনি।

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি জানান, বিষয়টি জানার পরপরই নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সঙ্গে কথা বলি। নিখোঁজ যুবকের সন্ধানে প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।