শাহরাস্তিতে বন্যার্তদের মাঝে
পিপলস ইমপ্রুভমেন্ট সোসাইটি অব বাংলাদেশ’র উপহার সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ৮:১৫ পিএম
শাহরাস্তিতে পিপলস ইমপ্রুভমেন্ট সোসাইটি অব বাংলাদেশ (পিসব) উদ্যোগে বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে।
শুক্রবার বিকেলে উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় পানিবন্দী জনগোষ্ঠীর মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ওইদিন উপজেলার টামটা দক্ষিন ইউনিয়নের শংকরপুর কাজী বাড়ীতে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
শুভ উদ্বোধন করেন পিপলস ইমপ্রুভমেন্ট সোসাইটি অব বাংলাদেশ (পিসব) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির।
এসময় উপস্থিত ছিলেন (পিসব) সাধারণ সম্পাদক ইমরান হোসেন, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি মো : হাবিবুর রহমান ভুইঁয়া, সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ,( পিসব) কেন্দ্রীয় কমিটির সদস্য মো: ইব্রাহিম খলিল ইবু, প্রমুখ।
উল্লেখ্য, (পিসব) সাধারণ সম্পাদক ইমরান হোসেনের নেতৃত্বে ফেনী, কুমিল্লা, নোয়াখালী,চাঁদপুর, লক্ষীপুর ও সিলেট বন্যাকবলিত হাজার হাজার জনগোষ্ঠীর মাঝে এান সহায়তা উপহার সামগ্রী বিতরণ করা হয়।
পিসব চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির জানান, বন্যাকবলিত ১৪ টি জেলায় ভানবাসীদের উপহার সামগ্রী বিতরণ করছে পিসব।
দুযোর্গকালীন সময়ে পিসবের এ কার্যক্রম অব্যাহত থাকবে।








