বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহারাস্তিতে ত্রাণ বিতরণ কালে শেখ মুহাম্মদ জয়নাল আবেদিন

অসংখ্য পরিবার মানবেতর জীবনযাপন করছে, সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ৮:২৭ পিএম
অসংখ্য পরিবার মানবেতর জীবনযাপন করছে, সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মুহাম্মদ জয়নাল আবেদিন বলেছেন,টানা বৃষ্টি ও ভারতীয় পাহাড়ি ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।
বিশেষ করে চাঁদপুর জেলার মধ্যে শাহরাস্তি উপজেলায় পানিবন্দী হয়ে পড়েছে হাজারো পরিবার, অনেক জায়গায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে । ভারতের এ পানি আগ্রাসন নতুন নয়। শুষ্ক মৌসুমে যখন আমাদের পানির প্রয়োজন তখন পানি বন্ধ করে দেশকে মরুভূমিতে পরিণত করে । আর আমাদের বর্ষা মৌসুমী যখন পানির প্রয়োজন নেই বরং পানি বিপদের কারণ হবে তখন তারা তাদের বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে ভয়াবহ বন্যার দিকে ঠেলে দেয়।
শাহরাস্তির বিভিন্ন ইউনিয়ন ঘুরে যা উপলব্ধি করতে পেরেছি তা হল রায়শ্রী উত্তর দক্ষিন অঞ্চল সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে।তাদের নিত্যদিনের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে ।
বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের প্রয়োজনীয় খাবার ও ঔষধ সরবরাহের জন্য আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া প্রয়োজন ,তাই আমি অনুরোধ করব প্রত্যেক এলাকায় যারা বিত্তবান রয়েছেন প্রত্যেকেই তার দায়িত্ববোধ থেকে প্রতিবেশীর খোঁজ খবর রাখুন ইনশাআল্লাহ আমরাও সাধ্যমত খোঁজখবর রাখার চেষ্টা করছি,একার পক্ষে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব নয় তাই সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
সকলের প্রচেষ্টাই এ দুর্যোগপূর্ণ অবস্থা কাটিয়ে তোলা সম্ভব হবে। আল্লাহ এ মুসিবত থেকে আমাদের হেফাজত করুন।
ইহা ছাড়া ইসলামী আন্দোলনের সহযোগী সংগঠন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে শাহারাস্তি মেহের ডিগ্রী কলেজের আশ্রয় কেন্দ্রে কয়েক ডেগ পাকানো খাবার বিতরণ করা হয়।
আজকের এই ত্রাণ বিতরণ কাজে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার সাবেক সভাপতি মাওলানা নুরুল আমিন, বামুক চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়ের আহমেদ , ইসলামী আন্দোলন বাংলাদেশে এর সহ-সংগঠনিক সম্পাদক মুফতি আমির হোসেন বিন নূরী ,আলহাজ্ব আব্দুল গফুর খান ,মাহাতাব উদ্দিন চৌধুরী , মোঃ সুমন মোল্লা,ইসলামী যুব আন্দোলন চাঁদপুর জেলা সভাপতি মুফতি ইমরান হোসাইন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার সভাপতি মোহাম্মদ রাকিব হোসাইন।
শাহারাস্তি উপজেলার সভাপতি মোঃ ইসমাইল হোসেন সেক্রেটারী মোঃ ইকবাল হোসেন বামুক ছদর মাস্টার সিদ্দিকুর রহমান সাধারণ সম্পাদক হাফেজ আব্দুস সালাম ইসলামী আন্দোলনের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সেলিম হোসেন ইহাছাড়া ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital