বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ইসলামী আন্দোলনের সাথে মতবিনিময় পৌর প্রশাসক একরামুল ছিদ্দিক

অতি অল্প সময়ের ব্যবধানে চাঁদপুর পৌর এলাকার জনদুর্ভোগ লাঘব হবে

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৩২ পিএম
অতি অল্প সময়ের ব্যবধানে চাঁদপুর পৌর এলাকার জনদুর্ভোগ লাঘব হবে
 আজ ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবেদীনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নবনিযুক্ত চাঁদপুর পৌর প্রশাসক একরামুল সিদ্দিক এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এতে পৌরসভার নাগরিক সেবা, রাস্তাঘাটের উন্নয়ন ও সংস্কারের কাজের সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করা হয় ।
চাঁদপুরে যানজট নিরসন, নব্য চাঁদাবাজি,নির্দোষ ব্যক্তিদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা,মাদকসহ সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়।
পৌর প্রশাসক /অতিরক্ত জেলা প্রশাসক ইসলামী আন্দোলনের নেতাদের কথা অত্যন্ত মনোযোগ দিয়ে শোনেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি আরো বলেন প্রাথমিক অবস্থায় পৌরসভাকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে হবে । বিশেষ করে জন্ম সনদ, মৃত্যু  সনদ ওয়ারিশান সার্টিফিকেট হোল্ডিং সহ নাগরিক সেবার কমন বিষয়গুলো শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে হবে।
বাকি অসম্পূর্ণ কাজগুলো আমরা দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আজকের এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সেক্রেটারি কে এম ইয়াসিন রাশেদসানি ,সাবেক জেলা সভাপতি মাওলানা নুরুল আমিন, জেলা জয়েন্ট সেক্রেটারি হাফেজ মাওলানা বেলাল হোসাইন, জেলা সাংগঠনিক সম্পাদক শাহ জামাল গাজী সোহাগ ,অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল,বীর মুক্তিযোদ্ধা মীর মোশাররফ হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলন চাঁদপুর জেলা সভাপতি মোহাম্মদ আবুল বাশার তালুকদার,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মোহাম্মদ রাকিব হোসাইন।
মাওলানা ফখরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।