বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শেখ মুহ. জয়নাল আবদিন বলেছেন

স্বৈরশাসকের চেহারায় যদি বাংলাদেশে কেহ আসতে চায় বরদাস্ত করা হবেনা

মোঃ সাজ্জাদ হোসেন রনি প্রকাশিত: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪, ১০:০১ পিএম
স্বৈরশাসকের চেহারায় যদি বাংলাদেশে কেহ আসতে চায় বরদাস্ত করা হবেনা
চাঁদপুর জেলা ইসলামি আন্দোলনের সভাপতি মুহ. জয়নাল আবদিন বলেছেন, ইসলামী আন্দোলনের ব্যানারে নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই। কথিত স্বৈরশাসকের চেহারায় যদি বাংলাদেশে কেহ আসতে চায় তাহলে কাউকে আর বরদাস্ত করা হবেনা।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) হাইমচর উপজেলা ইসলামি আন্দোলনের উদ্যোগে উত্তর আলগী ইউনিয়নে ত্রাণ বিতরন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসনয় তিনি বলেন, বাংলাদেশর মানুষ বহুবার রক্ত দিয়েছে। ভারতবর্ষ থেকে পাকিস্তানকে উদ্ধার করতে ওলামায় কেরামসহ লক্ষ লক্ষ মানুষ জিবীন দিয়েছে ফাঁসির কাষ্ঠে ঝুলছে।
আবার পাকিস্তান থেকে বাংলাদেশ তৈরি করার জন্য ত্রিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ মা বোনের ইজ্জত দিতে হয়েছে। ২০২৪ এর ৫ই আগষ্ট আজকে বাংলাদেশ যুব সমাজ, ছাত্র সমাজ এবং সাধারণ জনগন রক্ত দিয়েছে। আমরা আর রক্ত দিতে চাইনা। এই রক্তের উপর দাড়িয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই।
তিনি আরো বলেন, একটি সংগঠনের মাধ্যমে সকলের সুবিধাগুলি একত্রে সমাধান করা সম্ভব নয়। ইসলামী আন্দোলন তাদের সামর্থ অনুযায়ী এদেশের গরীব দুঃখী অসহায় মানুষের পাশে দাড়াবে।
ত্রাণ বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবেদিন, সেক্রেটারি কে এম ইয়াসিন রাশেদসানী, সাবেক জেলা সভাপতি মাওলানা নুরুল আমিন, ইসলামী আন্দোলনের জেলা সাংগঠনিক সম্পাদক শাহজামাল গাজী সোহাগ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন,  জেলা ছাত্র আন্দোলনের সভাপতি রাকিব হোসেন, প্রমূখ।
হাইমচর উপজেলা ইসলামি আন্দোলনের সভাপতি ডা. মাও. সফিউল্লাহর নির্দেশনায় সহ সভাপতি ফখরুল ইসলাম শিমুলের তত্ত্বাবধানে উপজেলা ইসলামি আন্দোলন, যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital