মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

দুর্দশাগ্রস্থ মানুষের চিন্তা বাদ দিয়ে

যারা চাঁদাবাজি ও দখলদারিত্বে ব্যস্ত জনগণ তাদের প্রত্যাখ্যান করবে : জয়নাল আবেদীন 

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪, ১০:০৩ পিএম
যারা চাঁদাবাজি ও দখলদারিত্বে ব্যস্ত জনগণ তাদের প্রত্যাখ্যান করবে : জয়নাল আবেদীন 
আজ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা শাখার আয়োজনে কে বি এন হাই স্কুল আশ্রয় কেন্দ্র ও আলগি দুর্গাপুর উত্তর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
অসহায় পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন ও জেলা উপজেলা নেতৃবৃন্দ।
শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন তার বক্তব্যে বলেন বন্যার শুরু থেকেই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আমরা থাকার চেষ্টা করেছি এবং সাধ্য অনুযায়ী খাদ্য সহায়তা সহ তাদের খোঁজখবর রেখেছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের খাদ্য সহায়তা এবং তাদের পুনর্বাসন নিয়ে চিন্তা ফিকির করলেও আরেকটি স্বার্থান্বেষী মহল পতিত স্বৈরাচারের দখলকৃত স্থানগুলো পুনর্দখলের চেষ্টা করছে । চাঁদাবাজি ও দখলদারিত্বে ব্যস্ত রয়েছে।তারা ছাত্র জনতার রক্তের ইতিহাস ভুলে গিয়ে, দেশের জনগণের কথা চিন্তা না করে নিজেদের আখের গোছানোর ব্যাপারে সক্রিয় হয়ে উঠেছে ।
আমরা স্পষ্টভাবে বলতে চাই স্বৈরাচারের চেহারায় কেউ যদি ক্ষমতায় আসতে চায় সাধারণ মানুষ তাদের প্রত্যাখ্যান করবে। আমরা দেশ প্রেমিক শান্তিপ্রিয় মানুষকে সাথে নিয়ে একটি নিরাপদ বাংলাদেশ গড়ার কাজে  আত্মনিয়োগ করব ইনশাআল্লাহ।
আজকের এই ত্রাণ বিতরণ কার্যক্রমে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সেক্রেটারি কে এম ইয়াসিন রাশেদসানি সাবেক জেলা সভাপতি মাওলানা নুরুল আমিন জেলা সাংগঠনিক সম্পাদক শাহজামাল গাজী সোহাগ, জেলা  সহ প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক এইচএম নিজাম জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মীর মোশাররফ হোসেন ,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মোহাম্মদ রাকিব হোসেন,  মতলব দক্ষিণ উপজেলার সাবেক সভাপতি মোহাম্মদ সিফাত উল্লাহ মজুমদার, হাইমচর উপজেলা সভাপতি ডাক্তার মোঃ শফিউল্লাহ,সহ-সভাপতি ফখরুল ইসলাম শিমুল মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম
লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভার সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সভায় সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

Model Hospital

সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান।

বিষয়টি নিয়ে আজ সোমবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন—এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’