মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ জামায়াতে ইসলামী

মোঃ রাফিউ হাসান হামজা প্রকাশিত: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ৯:১৪ পিএম
শাহরাস্তিতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ জামায়াতে ইসলামী
বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহরাস্তি উপজেলা ও পৌরসভার উদ্যোগে বিভিন্ন এলাকায় বুধবার পানিবন্দী মানুষের মধ্যে খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়েছে। বরিশাল জামায়াত ইসলামীর ব্যবস্থাপনায় এই ত্রাণ সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।
আজ সকাল থেকে শাহরাস্তি উপজেলার ফেরুয়া, রাজাপূর, পৌরসভার কাজীর কামতা গ্রামে পানিবন্দী মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমীর জহির উদ্দিন বাবর। জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রহিম পাটওয়ারী, পিরোজপুর জেলা সেক্রেটারি জহিরুল হক, চাঁদপুর জেলার নায়েবে আমীর মাওলানা বিল্লাল হোসাইন, পটুয়াখালী জেলা সেক্রেটারি অধ্যাপক এবিএম সাইফুল্লাহ। জেলার সহকারী সেক্রেটারি মাওলানা আবুল হোসাইন।
শাহরাস্তি উপজেলা আমীর মোস্তাফা কামালের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অফিস সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, মো. শাহ আলম, পৌরসভা আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, সেক্রেটারি আবুল বাসার এবং শাহরাস্তি পৌরসভা শিবিরের সভাপতি হাফেজ আবু হানিফ, শাহরাস্তি দক্ষিণ শিবিরের সভাপতি আক্তার হোসেন শিহাব ও শাহরাস্তি উত্তর সভাপতি সাইফুল ইসলাম সহ  উপজেলার বিভিন্ন ইউনিয়নের জামায়াত-শিবির নেতারা।

লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৬ পিএম
লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় এমপিদের সভায় শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সংক্ষেপে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভায় এই আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরুর আগে সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভার সূত্রগুলো বলছে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গটি সভায় সংক্ষেপে আলোচনায় আসে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এ ক্ষেত্রে বিধি, আইন ও প্রচলিত প্রথা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।

Model Hospital

সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।

আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন তার আইনজীবী। যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী স্টিভেন পাওলস কেসি সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান।

বিষয়টি নিয়ে আজ সোমবার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে দিল্লি হাইকমিশনে আবেদন করেছেন—এমন খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি।

বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি ও তার আবেদন করার অধিকার আছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

এদিকে পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না।’