বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বাগাদী ইউনিয়নে ডাকাতিয়া নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ৯:২১ পিএম
বাগাদী ইউনিয়নে ডাকাতিয়া নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের গাছতলায় ডাকাতিয়া নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন ইসলামী আন্দোলনের চাঁদপুর জেলা নেতৃবৃন্দ।
বুধবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মোঃ জয়নাল আবেদীনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাগাদি ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের গাছতলা এলাকায় পরিদর্শনে যান । অত্র এলাকার ডিলার বাড়ি গুদারাঘাট থেকে জমাদ্দার বাড়ি খান বাড়ি ছোট খালের মুখ পর্যন্ত প্রায় ৮০০ মিটার বিস্তীর্ণ এলাকা নদী ভাঙ্গনের শিকার হয়। যারফলে অসংখ্য বসত ঘরবাড়ি ফসলি জমি ও পারিবারিক কবরস্থান ডাকাতিয়া নদীর ভাঙ্গনে নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে। পরিদর্শন কালে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বললে তারা জানান, দীর্ঘদিন ধরে আমরা ডাকাতিয়া নদীর বর্ষা মৌসুমে ভাঙ্গনের শিকার হচ্ছি এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা দিন কাটাচ্ছি।
এছাড়াও চলমান বন্যার  পানি প্রবাহিত হওয়ার কারণে আমরা আরও ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি।  ইতিপূর্বে চাঁদপুরের জনপ্রতিনিধি সহ অনেকেই উক্ত এলাকা পরিদর্শন করলেও বিহিত কোন ব্যবস্থা হয়নি।
ভাঙ্গন কবলিত পরিবারের খোঁজখবর নিয়ে ইসলামী আন্দোলনের জেলা সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন ভুক্তভোগীদের কথা শুনেন এবং পুনর্বাসনের আশ্বাস দেন। এছাড়াও সরকারের সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে নদী ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করার কথা বলেন।
পরিদর্শন কালে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সেক্রেটারি কে এম ইয়াসিন রাশেদসানি, জেলা সাংগঠনিক সম্পাদক শাহজামাল গাজী সোহাগ, জেলা অর্থ প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল, জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মীর মোশাররফ হোসেন, জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের জেলা সাধারণ সম্পাদক মাওলানা নাসির উদ্দিন, সদর উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা আবুল হাসানাত, জেলা যুব আন্দোলনের সভাপতি মুফতি ইমরান হোসাইন, জেলা ছাত্র আন্দোলনের  সভাপতি মোহাম্মদ রাকিব হোসেন, যুবনেতা বাহাউদ্দিন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital