বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নাগাইশ দরবার শরীফের পীর মাও. মোশতাক আহাম্মেদ ফয়েজী

সংসদের নর্তকি ঢুকিয়ে সংসদটাকে অপবিত্র করে দিয়ে গেছেন আওয়ামীলীগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ৯:৫৯ পিএম
সংসদের নর্তকি ঢুকিয়ে সংসদটাকে অপবিত্র করে দিয়ে গেছেন আওয়ামীলীগ

নাগাইশ দরবার শরীফের পীর মাওলানা মোশতাক আহাম্মেদ ফয়েজী বলেন, বাংলাদেশে ১৮ কোটি মানুষের ভিতরে ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ অনেক মেধাবী আলেম আছে, কত বড় বড় মেধাবী লোক আছে, আওয়ামী ফ্যাসিবাদ সরকার বাংলাদেশের সংসদের ভিতরে কতগুলো নর্তকি ঢুকিয়ে সংসদটাকে অপবিত্র করে দিয়ে গেছেন। তারা ১৫টি বছর মানুষের ঘুম হারাম করে দিয়েছিল, অনেক বাচ্চাগুলোকে এতিম করেছে, স্ত্রীকে বিধবা করেছে, মাকে সন্তানহারা করেছে। তারা মানুষের মর্যাদা বুঝে নাই। তারা মানুষ নামের কলঙ্ক।

গত (৬ সেপ্টেম্বর) শুক্রবার দিবাগত রাতে মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের মুন্সিরকান্দি বড় পীর হযরত আব্দুল কাদির জিলানী (রহ.) হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান অনুষ্ঠান উপলক্ষে ওয়াজ মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, এদেশে মসজিদের ইমামগুলো সঠিকভাবে কথা বলতে পারেনি, কি কথা বলতে হবে তা মসজিদের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে আলোচনা করে কথা বলতে হবে। এই জন্য ১৯৭১ সালে হাজারো প্রানের বিনিময়ে ও মা বোনদের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন করেনি দেশের মানুষ। দেশটাকে স্বাধীন করা হয়েছে প্রাণ ভরে মানুষ নিঃশ্বাস নিবে, মুক্ত আকাশে স্বাধীনভাবে মানুষ চলাফেরা করবে।

স্বাধীনতা কঠিন জিনিস, ফেরেশতাদের কোন স্বাধীনতা নেই, স্বাধীনতা রয়েছে শুধু মানুষের। এজন্য আল্লাহর কাছে মানুষের মূল্য অনেক বেশি। মহান রাব্বুল আল আমিন মানুষকে স্বাধীনতা দিয়ে পাঠিয়েছেন দুনিয়াতে।

Model Hospital

অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রফেসর ডা. মো. শামীম আহাম্মেদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।